সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:৫০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:৫০:১৮ পূর্বাহ্ন
ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
শহীদনূর আহমেদ :: তীব্র আকার ধারণ করেছে বিদ্যুতের লোডশেডিং। দিনে-রাতে কোনো সময়ই নির্বিঘেœ বিদ্যুৎ সরবরাহ মিলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জের মানুষজন। ক্ষতি হচ্ছে ব্যবসা-বাণিজ্যের। ভুক্তভোগীরা জানান, শহুরে বিদ্যুৎ ভোগান্তি কিছুটা কম হলেও হাওরের গ্রামীণ জনপদে বিদ্যুতের সীমাহীন ভোগান্তি। দিন-রাত মিলিয়ে ১৪-১৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় কষ্টে আছেন প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে পল্লী বিদ্যুতের গ্রাহকদের। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষজন। এছাড়া কষ্ট পোহাচ্ছেন শিশুসহ বয়স্করা। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদা অনুপাতে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় লোডশেডিং বিপর্যয়ে পড়তে হয়েছে। সবচেয়ে বেশি লোডশেডিং দেখা দিচ্ছে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত। বিদ্যুতের ঘাটতি থাকায় গড়ে ৪০-৫০ শতাংশ লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে গ্রাহকদের অভিযোগ, পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এর চেয়ে বেশি লোডশেডিং হচ্ছে। শহরে বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক রাখা হলেও গ্রাম পর্যায়ে যাচ্ছেতাই অবস্থা। তবে পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের এ সমস্যা জাতীয় সমস্যা। সিলেট অঞ্চলে সরবারহ কম থাকায় বাধ্য হয়েই লোডশেডিং বিপর্যয়ে মুখোমুখি হতে হচ্ছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ১২ উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে প্রায় ৪ লাখ। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ প্রয়োজন ৬৫-৭০ মেগাওয়াট। কিন্তু চলতি সময়ে বিদ্যুতের উৎপাদন কম থাকায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ৩০-৩৫ মেগাওয়াট। পিক আওয়ারে বিদ্যুৎ চাহিদা থাকলে সরবরাহ করা যাচ্ছেনা কাক্সিক্ষত সেবা। দিনে গড়ে ৫০-৬০ শতাংশ লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু বলেন, জাতীয়ভাবে বিদ্যুতের সমস্যা চলছে। তেল, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ কম থাকায় উৎপাদন কমে গেছে, এতে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। সরবরাহ কম থাকায় সিলেট অঞ্চলে বিপর্যয় বেড়েছে। আমরা চেষ্টা করছি লোডশেডিং সিডিউল ঠিক রাখতে, কিন্তু পারছি না। জাতীয়ভাবে সমস্যার সমাধান না হলে এর উপায় দেখছিনা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আবু নুয়মান জানান, বোর্ডের আওতায় সুনামগঞ্জে গ্রাহক রয়েছে প্রায় ৩৭ হাজার। যেখানে ১২-১৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন সেখানে মিলছে ৮-৯ মেগাওয়াট। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। গড়ে ৪০ শতাংশ লোডশেডিং হচ্ছে। তবে গ্রাহকদের কষ্ট কমাতে সরবরাহ অনুযায়ী বিদ্যুৎ সেবা প্রদানে আমাদের আন্তরিকতার কমতি নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী