সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ছাতক থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:৩৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:৩৩:০৩ অপরাহ্ন
ছাতক থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি
ছাতক-সিলেট রেলপথ সংস্কার ও ছাতক থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন জরুরিভিত্তিতে চালু করার দাবিতে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন গণদাবি পরিষদ ছাতক-দোয়ারা’র নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গণদাবি পরিষদ ছাতক-দোয়ারার সভাপতি মো. আমিনুল ইসলাম বকুলের নেতৃত্বে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী’র মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গণদাবি পরিষদ ছাতক শাখার সভাপতি সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার মো. সুলতান চৌদুরী, মাস্টার মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামছুল আলম, মেরাজ মিয়া, তানভীর আলম প্রমুখ। স্মারকলিপিতে ৭ দফা দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হলো- বিগত বন্যায় ছাতক-সিলেট রেলপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার অনুমোদিত প্রকল্প জনস্বার্থে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা। জনস্বার্থে নিরাপদে যাত্রী যাতায়াত করার জন্য ছাতক থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করা। ছাতক-সিলেট পর্যন্ত সকল রেলস্টেশন সমূহ আধুনিকায়ন করণ ও জনবহুল এলাকায় নতুন রেলস্টেশন স্থাপন ও রেল ক্রসিং এর সংযোগ রাস্তা সম্প্রসারণ এবং গেইট ম্যান থাকার প্রয়োজনীয়তা রয়েছে। শুধুর প্রাচীনকাল হতে শিল্পনগরী ছাতকের যাতায়াত ও মালবাহী পরিবহণের সুবিধার্থে রেলওয়ের ছাতক-ভোলাগঞ্জ পর্যন্ত রোপওয়ে স্থাপন করা হয়েছিল সেই রোপওয়ে পুনরায় চালু করে ছাতককে পর্যটন নগরীর ভোলাগঞ্জসহ রেলওয়ের রোপওয়ে এলাকাকে পর্যটন এলাকায় রূপান্তরিত করা। ব্রিটিশ আমল থেকে শিল্প শহর হিসেবে ছাতকের খ্যতি। সে সময় সিলেট থেকে ছাতক পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হয়েছিল বাণিজ্যিক কারণে এবং জনকল্যাণে। এরপর পরিকল্পনা ছিল সেখান থেকে সুনামগঞ্জ জেলা শহর পর্যন্ত সম্প্রসারিত করা। তবে করোনা মহামারি শুরু হলে সারাদেশের ন্যায় অন্যান্য রেলপথের মতো এই রেললাইনটি ও বন্ধ থাকায় এক পর্যায়ে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদে চলতে থাকে হরিলুট। তা তদন্ত সাপেক্ষে অপরাধীদের জরুরি ভিত্তিতে আইনের আওতায় আনা। ছাতকের রেলওয়ের নিজস্ব কনক্রিট ফ্যাক্টরি পুনরায় চালু করা। ছাতক-দোয়ারা হয়ে সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত নতুন রেললাইন স্থাপন এবং বহুল জনগুরুত্বপূর্ণ এই প্রকল্প বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক আমলাতান্ত্রিক ব্যক্তি স্বার্থের কারণে উন্নয়ন প্রকল্পটি বন্ধ থাকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনদুর্ভোগ লাঘব করার জন্য পুনরায় প্রকল্পটির অনুমোদিত হয়। তাই মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত এই প্রকল্পটি যাতে প্রশাসনের ঘাপটি মেরে থাকা ফ্যাসিষ্টদের উত্তরসূরী আমলাদের দ্বারা লাল ফিতার দৌরাত্ম্যে বন্ধ না হয় সেদিকে সুদৃষ্টি দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানানো হয়।-সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ