সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

জমি অধিগ্রহণ ছাড়াই মহাসড়ক নির্মাণ, বিপাকে মালিকরা, প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৮:৩১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৮:৩১:৪৩ পূর্বাহ্ন
জমি অধিগ্রহণ ছাড়াই মহাসড়ক নির্মাণ, বিপাকে মালিকরা, প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: মদনপুর, দিরাই, শাল্লা, জলসুখা হয়ে আজমিরীগঞ্জ পর্যন্ত মহাসড়ক নির্মাণকাজে একাধিক স্থানে জমি অধিগ্রহণের আগেই সরকারি কাজ শুরু হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় জমির মালিকরা। জমির মূল্য না পেয়ে ক্ষুব্ধ মালিকরা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর ও চন্ডিপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় ধনপুর ও চন্ডিপুর এলাকায় গেলে দেখা যায়, মহাসড়ক নির্মাণে কোথাও চলছে সেতুর পাইলিং, কোথাও চলছে রাস্তা ড্রেজিংয়ের কাজ। অন্যদিকে দুটি গ্রামের আয়োজনে জমি অধিগ্রহণ থেকে বাদ পড়া মালিকগণ জমির উপযুক্ত মূল্য দ্রুত পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিনামূল্যে আমাদের জমি সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে। জমি অধিগ্রহণ এবং এর মূল্য পাওয়ার দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ। স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা নুর উদ্দিন মিয়া বলেন, আমরা ধনপুর ও চন্ডিপুর গ্রামের নি¤œবিত্ত খেটে খাওয়া মানুষ। আমরা ভিটেমাটি হারিয়েছি মহাসড়ক নির্মাণের কারণে। ফলে আমাদের অনেক দরিদ্র পরিবার অন্যের বাড়িঘরে আশ্রয় নিয়েছে। স্থানীয় কৃষক কাজল মিয়া ও সুনু মিয়া বলেন, এখানে অপরিকল্পিতভাবে কালভার্ট স্থাপন করা হচ্ছে। আমাদের কৃষি জমির পানির নালাগুলো মহাসড়কের মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে এখানে কালভার্ট স্থাপন না করে অপ্রয়োজনীয় স্থানে স্থাপন করা হচ্ছে। নালা বন্ধ করায় বিলের পানি পাবো না, তা না পেলে কিভাবে আমরা এবছর কৃষি কাজ করবো দুঃশ্চিন্তায় রয়েছি। মানববন্ধনে দুই গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, বিষয়টি আমি দেখবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী