সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শান্তিগঞ্জে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৮:৩৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৮:৩৬:০২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজির মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রাম থেকে চালক আসাদ আলীর সিএনজি অটোরিকশাটি চুরি হয়। ওইদিন সকালে তিনি দেখতে পান সিএনজি অটোরিকশা বাঁধা লোহার শিকল ও তালা ভাঙা এবং গাড়িটি উধাও। অনেক খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। চুরির তিন দিন পর সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি দল ও নেত্রকোণা জেলার বাহাট্টা থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় শান্তিগঞ্জের জীবদারা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে খালেদ মিয়া (২৮) কে প্রথমে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে নেত্রকোণার বাইশদার ছালিপুরা গ্রামে অভিযান চালিয়ে চুরি যাওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ওই সময় চোরচক্রের অপর সদস্য ইসলাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে। সিএনজির মালিক আসাদ আলী জানান, আটক ব্যক্তিরা আন্তঃজেলা চোরচক্রের সদস্য। তারা সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে সিএনজি চুরি করে নেত্রকোণা, মোহনগঞ্জ ও সিলেট অঞ্চলে নিয়ে গিয়ে বিক্রি করে থাকে। চোরচক্রটি গাড়ির হুট ও বডির লেখা মুছে ফেলে চেনার অসুবিধা তৈরি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ইসমাইল মিয়া বলেন, ওসি আব্দুল আহাদের নেতৃত্বে যৌথ অভিযানে চুরি যাওয়া সিএনজি উদ্ধার এবং দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ