সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

আইনজীবী না থাকলে আসামি পাবেন লিগ্যাল এইড

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:৫৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:৫৯:০৭ পূর্বাহ্ন
আইনজীবী না থাকলে আসামি পাবেন লিগ্যাল এইড
সুনামকণ্ঠ ডেস্ক :: যদি কোনো আসামি বিশেষ কোনো পরিস্থিতির কারণে আইনজীবী নিযুক্ত করতে না পারেন তাহলে তাকে অসমর্থ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা দিতে বলা হয়েছে। এ বিষয়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সোমবার (৯ সেপ্টেম্বর) একটি নোটিশ জারি করেছে। নোটিশের ভাষ্য মতে, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (বিচার শাখা) ২৫ আগস্টের জারি করা নোটিশ অনুযায়ী আদালতে উপস্থিত আসামিদের পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি সদয় নির্দেশনা প্রদান করেছেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪ এর অনুচ্ছেদ ২ এর উপ-অনুচ্ছেদ (১) (খ) উল্লেখ আছে যে, আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর উদ্দেশ্য পূরণকল্পে, সংস্থা কর্তৃক সময় সময় চিহ্নিত আর্থিকভাবে অসচ্ছল, সহায়- সম্বলহীন, নানাবিধ আর্থ-সামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যিনি আর্থিক অসচ্ছলতার কারণে স্বীয় অধিকার প্রতিষ্ঠা বা মামলা পরিচালনায় অসমর্থ ব্যক্তিরাও আইনগত সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এমতাবস্থায় যদি কোনো আসামি উদ্ভূত বিশেষ কোনো পরিস্থিতির কারণে আইনজীবী নিযুক্ত করতে না পারেন তাহলে তাকে অসমর্থ ব্যক্তি হিসেবে চিহ্নিতক্রমে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ