সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

অশুভ শক্তির বিনাশ হোক

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:৪০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:৪০:৪৪ পূর্বাহ্ন
অশুভ শক্তির বিনাশ হোক
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেবী দুর্গা কৈলাস ছেড়ে নেমে আসেন মর্ত্য।ে ছেলেমেয়েকে নিয়ে নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে অবস্থান শেষে আবার ফিরে যান দেবালয়ে। দেবীর এই আগমন-পথযাত্রা কেবল ধর্মীয় আচার নয়, এটি ভক্তদের আত্মিক আনন্দ ও সামাজিক উৎসবেরও অনন্য উপলক্ষ। অসুরদের দলপতি মহিষাসুর বধের মধ্য দিয়ে দেবী দুর্গা যেমন দেবতাদের রক্ষা করেছিলেন, তেমনি তিনি মানবসমাজকে শিখিয়ে দেন- অন্যায় ও অশুভ শক্তি যতই প্রবল হোক না কেন, শেষ পর্যন্ত ন্যায় ও শুভ শক্তিরই জয় হয়। মানুষের মনের অন্ধকার দূর করে তিনি জাগিয়ে তোলেন মহত্ত¡, নিশ্চিত করেন কল্যাণ। মহালয়ার কাকভোরে পূর্বপুরুষদের তর্পণের মাধ্যমে বেজে ওঠা আগমনী সুর থেকেই শুরু হয় দুর্গাপূজার ক্ষণগণনা। ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা ঘটে, আর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী এই মহাউৎসব। দেবী বিদায় নিলেও ভক্তের মনে থেকে যায় সত্য, শুভ ও ন্যায়ের চিরন্তন শিক্ষা। শাস্ত্রমতে দেবীর আগমন ও গমন বাহনের ওপর নির্ভর করে শুভ-অশুভ বার্তা। এ বছর এবার জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা গজে (হাতি) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসেন; যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে। দেবী স্বর্গালোকে বিদায় (গমন) নিয়েছেন দোলায় (পালকি) চড়ে; যার ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আসলে বাঙালির এক মহাসাংস্কৃতিক মিলনোৎসব। হাজার বছর ধরে এই ভূখন্ড মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, সাঁওতালসহ নানা ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ মিলেমিশে বসবাস করছে। পারস্পরিক সম্প্রীতি, মিলন ও সহাবস্থানই করেছে বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ ও শক্তিশালী। দুর্গোৎসব তার উজ্জ্বলতম প্রতীক, যেখানে ধর্মীয় আচার ছাড়াও মানুষে-মানুষে সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার অঙ্গীকার প্রতিফলিত হয়। আজ যখন পৃথিবীর নানা প্রান্তে সাম্প্রদায়িকতা ও বিভেদের বিষবাষ্প ছড়াচ্ছে, তখন আমাদের প্রত্যাশা- বাংলাদেশ থাকবে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে। সব সংকীর্ণতা, হিংসা ও বিভাজন চিরতরে মুছে গিয়ে সত্য, শুভ ও ন্যায়ের শক্তি জয়লাভ করুক। দুর্গতিনাশিনী দেবী দুর্গার শিক্ষাই হলো- অশুভ শক্তিকে পরাজিত করে মানবমনের শুচিতা ও মহত্ত¡কে জাগ্রত রাখা। এই শিক্ষাই আমাদের পথের দিশারি হোক। সবার জীবনে আসুক শান্তি ও কল্যাণ। অশুভ শক্তির বিনাশ হোক। শুভ বিজয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী