সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

৯ মাসে ছয়শ’র বেশি ধর্ষণ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:৪৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:৪৩:১৬ পূর্বাহ্ন
৯ মাসে ছয়শ’র বেশি ধর্ষণ
অনলাইন ডেস্ক :: দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) মাসিক অপরাধমূলক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে দেশে ৬৬৩ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে ৩৯৭ জন। প্রতি মাসে ধর্ষণের ঘটনা ৭৩.৬৭ শতাংশ। দিনে ধর্ষণের ঘটনার শিকার দুজনের বেশি। এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সারা দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এতে সামাজিক অস্থিরতা বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আরো তৎপর হওয়া উচিত। পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত আট মাসে দেশের বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ১৫ হাজারের বেশি মামলা হয়েছে। সেই হিসাবে গড়ে প্রতি মাসে এক হাজার ৮৭৯টি মামলা হয়েছে। প্রতিদিন মামলা ৬০টির বেশি। অপরাধ বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, ধর্ষণের ঘটনায় দ্রæত সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। বিলম্বিত বিচার ও তদন্ত প্রভাবিত করার কারণে ধর্ষণের ঘটনা বাড়ছে। একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, মামলার তদন্ত কর্মকর্তা নথিপত্রে তথ্য-প্রমাণাদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন না। আবার ধর্ষণের বিচার বছরের পর বছর ঝুলতে থাকলে বাদীপক্ষ সামাজিক নানা ধরনের বাধা ও হেনস্তার শিকার হয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এইচআরএএসের প্রতিবেদন বিশ্লেষণে জানা গেছে, গত আট মাসে এক হাজার ৫২২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২০ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করে ৯ জন। এর মধ্যে সর্বশেষ সেপ্টেম্বর মাসে কমপক্ষে ১৫৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার অন্তত ৫৫ জন, যাদের মধ্যে ৩০ জন (৫৪%) ১৮ বছরের কম বয়সী শিশু। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, নানা কারণে সমাজে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি মাসে এক হাজার ৪৪০, ফেব্রæয়ারিতে এক হাজার ৪৩০, মার্চে দুই হাজার ৫৪, এপ্রিলে দুই হাজার ৮৯, মে মাসে দুই হাজার ৮৭, জুনে এক হাজার ৯৩৩, জুলাইয়ে দুই হাজার ৯৭ ও আগস্টে এক হাজার ৯০৪টি ধর্ষণের মামলা হয়েছে। সব মিলিয়ে গত আট মাসে দেশের বিভিন্ন থানায় মোট মামলা হয় ১৫ হাজার ৩৪টি। মহিলা পরিষদের চলতি বছরের আগস্টের তথ্য বলছে, আগস্টে দেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে ২২৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১১৫ জন হত্যা ও ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ক্ষেত্রে কন্যাশিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। গত সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য তুলে ধরা হয়। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম আট মাসে ৫২৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৬৬ জনই শিশু। ধর্ষণের পর ২৬ জনকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করেছে ছয়জন। এসব ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ৪৩৫টি এবং ৮৭টি ধর্ষণের ঘটনায় করা মামলার তথ্য পাওয়া যায়নি। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে ৪৭টি ধর্ষণের ঘটনা সেপ্টেম্বরে বেড়ে ৫৩টি হয়েছে। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৩টি এবং ধর্ষণ ও হত্যার ঘটনা তিনটি। মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ধর্ষণসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমরা তৎপর রয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ