সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

দোয়ারাবাজারে ৬ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:৫০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:৫০:১৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ৬ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে নিখোঁজের ছয় দিনেও সন্ধান মিলেনি কলাউড়া ফাযিল (ডিগ্রি) মাদ্রসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাসাইন আহমদের (১৪)। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঢালিয়া গ্রামের প্রবাসী কবীর হোসেনের ছেলে হাসাইন গত ২৮ সেপ্টেম্বর বিকেলে সহপাঠী আবিরের সঙ্গে খেলতে বের হয়। পরে দুজনই নিখোঁজ হয়। আবিরকে একদিন পর ছাতক রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা হলেও হাসাইনের খোঁজ মেলেনি। আবির জানায়, তারা ছাতক হয়ে সিলেটে যায় এবং শাহজালাল (রহ.) মাজারে রাত কাটায়। সেখানে অপরিচিত দুইজন কিশোর তাদেরকে রেলস্টেশনে নিয়ে যায়। পরে কৌশলে ছাতকে চলে আসে আবির। একজন ফিরে এলেও হাসাইন এখনো ফেরেনি। হাসাইনের মা শাহীনূর বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার সন্তানের সন্ধান চাই। ৬ দিন পার হয়ে গেছে এখনো কোন খোঁজ নেই। এ দিকে নিখোঁজ হাসাইনের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন তার মা-বাবা। পরিবারের পক্ষ থেকে যেকোনো তথ্য পেলে হাসাইনের মামার মোবাইল নাম্বারে (০১৭৫০১৮৭৫৩৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, দু’জনেই স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে সিলেটে গিয়েছিল, আবির ফিরে এলেও সে এখনো আসেনি জেনেছি। এ বিষয়টি আমরা নজরে রেখেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি