সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত : গোলাম পরওয়ার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:০৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৯:০৯:২১ পূর্বাহ্ন
সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত : গোলাম পরওয়ার
সুনামকণ্ঠ ডেস্ক :: ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৩ অক্টোবর) খুলনায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যদিও আমরা তিনশ’ আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সঙ্গে সমঝোতা হবে, তাদের জন্য কিছু আসন ছাড়তে হবে। নাহলে তো ঐক্য হবে না। আমিরে জামায়াত আমাকে আইডিয়া দিয়েছেন- এমনও হতে পারে, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশ’ আসনও আমাদের ছাড়তে হতে পারে। তাই মানসিক প্রস্তুতি রাখতে হবে, কমপক্ষে দুইশ’ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, এখন থেকেই নির্বাচনী এলাকায় পরিকল্পনা করতে হবে। বাড়ি গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে। তবে একটি বড় দলের বাধার কারণে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তার দাবি, ওই দলটি মৌলিক সংস্কার চায় না। তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে। এজন্যই ডাকসু, জাকসু নির্বাচনে যে ফল পেয়েছে সেটিকে ভিত্তি করছে। তিনি আরও জানান, জামায়াত সমানতালে আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন