সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

গাজায় ১০ হাজারের বেশি শিশু চিরস্থায়ী শারীরিক ক্ষতির শিকার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন
গাজায় ১০ হাজারের বেশি শিশু চিরস্থায়ী শারীরিক ক্ষতির শিকার
সুনামকণ্ঠ ডেস্ক :: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) জাতিসংঘের এক ব্রিফিংয়ে জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ৪২ হাজারের আঘাত এত গুরুতর যে, তাদেরকে আজীবন ‘জীবন পরিবর্তনকারী’ আহত অবস্থায় কাটাতে হবে। আর আহত শিশুর সংখ্যা ১০ হাজারের বেশি। ডবিøউএইচও প্রতিনিধি রিক পিপারকর্ন জানান, এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষের অঙ্গহানি (হাত-পা কেটে ফেলা হয়েছে) হয়েছে। আরও রয়েছে প্রায় ২২ হাজার হাত-পায়ের আঘাত, ২ হাজারের বেশি মেরুÐের আঘাত এবং ১ হাজার ৩০০ মস্তিষ্কের আঘাত। তিনি বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা এখন প্রায় ভেঙে পড়ার অবস্থায়। ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৪টি আংশিকভাবে চালু আছে। সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার ৯০ শতাংশ কর্মী স্থানত্যাগ করেছেন। এছাড়া গাজায় চিকিৎসার জন্য প্রয়োজনীয় সামগ্রীতেও মারাত্মক সংকট দেখা দিয়েছে। যেমন- গজ, রক্ত দেওয়ার উপকরণ ও রক্তের ব্যাগের সংকট রয়েছে। ডবিøউএইচও এসব সংগ্রহ করলেও সেগুলো গাজায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কারণ প্রবেশপথগুলো অনেক সময় বন্ধ থাকে। ডবিøউএইচওর এই সতর্কবার্তা গাজায় ভয়াবহ মানবিক সংকটের চিত্র স্পষ্ট করে তুলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু