সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের কার্যনির্বাহী কমিটি গঠন

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:২১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৯:২১:১৬ পূর্বাহ্ন
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের কার্যনির্বাহী কমিটি গঠন
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারজিয়া হক ফারিন, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক রুহুল আমিন, রাজউকের অথরাইজড অফিসার আবু সাদাত মোহাম্মদ সায়েম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোবারক হোসেন, সঞ্জিত চন্দ্র দাশ, মুন্সিগঞ্জ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির ইনস্ট্রাক্টর বিধায়ক রায়, পুসাসের সাবেক সভাপতি অয়ন চন্দ, পুসাসের সাবেক মডারেটর অর্জন রায় ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. শাহিনুর রহমান। উক্ত সভায় পুসাসের ‘অভিজ্ঞান’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় এবং আগামী ১ বছরের জন্যে নতুন এ কমিটি ঘোষণা করেন ২০২৪-২৫ সনের কমিটির সভাপতি আসহাব লাবিব এবং সাধারণ স¤পাদক মো. হাসিবুল হোসাইন শান্ত। ২০২৫-২৬ সনের নবগঠিত কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকির হোসাইন তামিমকে সভাপতি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজাউল করিমকে সাধারণ স¤পাদক নির্বাচিত করা হয়। তাছাড়াও কমিটির মডারেটর হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তৃতীয় বর্ষের শিক্ষার্থী এইচ. এম. আজরফকে দায়িত্ব প্রদান করা হয়। নতুন নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি সুরাইয়া সীমা (শাবিপ্রবি), যুগ্ম সাধারণ স¤পাদক ফারিহা জাহান তমা (ববি), সাংগঠনিক স¤পাদক (সাধারণ) সাইফুর রহমান হিমন (শাবিপ্রবি), সহ-সাংগঠনিক স¤পাদক (সাধারণ) আবুল হাসনাত (শাবিপ্রবি) ও ঝুটন বর্মণ (রাবি), সাংগঠনিক স¤পাদক (শিক্ষা) জয় রায় (কুবি), সহ-সাংগঠনিক স¤পাদক (শিক্ষা) জুবায়ের আহমদ হিমেল (ইবি) ও লব রায় (শাবিপ্রবি), সাংগঠনিক স¤পাদক (সংস্কৃতি) অরিন্দম ঘোষ (চবি), সহ-সাংগঠনিক স¤পাদক (সংস্কৃতি) আজিজ ওয়েসি (চবি) ও স্বাগত দাশ (চবি), সাংগঠনিক স¤পাদক (সভা) জুবায়ের আহমেদ (জাবি), সহ-সাংগঠনিক স¤পাদক (সভা) হৃদয় আহসান (শাবিপ্রবি) ও সজল চন্দ্র কর (চবি)। এছাড়াও কমিটিতে প্রচার স¤পাদক হিসেবে রয়েছেন ইসমাঈল আহমদ তালহা (ইবি), অর্থ স¤পাদক হৃদয় সাহা বৃন্ত (রাবি), দপ্তর স¤পাদক সৌরদ্বীপ দাস স্বপ্নীল (রাবি), সেমিনার স¤পাদক তন্বী মজুমদার (ঢাবি), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক দিগি¦জয় ভট্টাচার্য শুভ (রুয়ট), তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক অর্ণব দাস (শাবিপ্রবি), শিল্প বিষয়ক স¤পাদক হিমেল দাশ (গোবিপ্রবি), গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক স¤পাদক সুমাইয়া আক্তার (শাবিপ্রবি), সমাজসেবা বিষয়ক স¤পাদক হিমেল বর্মণ পিউল (রুয়েট), পরিবেশ বিষয়ক স¤পাদক মো. মালেক মিয়া (রাবি), উন্নয়ন বিষয়ক স¤পাদক আবুল কাশেম (শাবিপ্রবি)। এছাড়াও উক্ত কমিটিতে ৪১ জন কার্যনির্বাহী সদস্য সহ মোট ৮৪ জন রয়েছেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স