সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

প্রকাশিত হলেই বিকশিত নয়

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৮:৩৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৮:৩৩:৩৪ পূর্বাহ্ন
প্রকাশিত হলেই বিকশিত নয়
মোহাম্মদ আব্দুল হক:: যে বা যারা সবার তালে তাল খুঁজে নিজেকে বিলিয়ে দেয় তার নিজস্বতা কতোটা আছে সে ব্যাপারে আমি সন্দিগ্ধ। সন্দেহ নেই সমাজে এমন মানুষের প্রকাশ বেশি। তবে এরা সাময়িক একটা আসন পেলেও বিকশিত হয় না। গড্ডালিকা প্রবাহে ভেসে ভেসে প্রকাশিত হলেই তা বিকশিত নয়। আপনি যখন অনেকের মধ্যে থেকেও আলাদা কিছু উপস্থাপন করতে সচেষ্ট হবেন, তখন না-বুঝে নিন্দুক নিন্দা করবে এবং আপনার চলার গতি আটকে দিতে চাইবে। তারপরও সত্য হলো, আপনি অবিচল থাকলে সত্য আপনাকে বাহন করেই হবে প্রকাশিত এবং বিকশিত। তবে এ বড়ো কঠিন কাজ। প্রথমেই দেখা যাবে আপনার পাশ থেকে ধীরে ধীরে সরে যাবে বন্ধু, আত্মীয়-স্বজন এবং ধীরে ধীরে অভাব এসে আপনার সত্য পথের গতিকে চ্যালেঞ্জ করবে। আপনি আপনার প্রকাশের বিকাশ চাইলে লোভ-লালসা পূর্ণ সমাজের শিয়াল স্বভাবের মানুষকে মোকাবেলা করতে সাথে কাউকে পেতে পারেন। এই বিশ্বাস আছে। সবসময় সত্য একেবারে বন্ধুহীন হয় না। সত্যের বিকাশ দরকার। চাই মৌলিকতা, চাই নিজস্বতা, চাই সত্য ও সুন্দরের দুঃসাহসী প্রকাশ। এসবই একদিন আপনাকে করবে বিকশিত। আপনি এখানে থেকেই দিনে দিনে কালে কালে পৌঁছে যাবেন সেখানে এবং সবখানে। আপনার মৌলিক চিন্তার প্রকাশের দ্বারা নীরবে ঘটে চলে আপনার উজ্জ্বল বিকাশ। কেউ কেউ জানে আবার অনেকেই তা জানে না। আপনি জীবনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুনাম ও বিজয় অর্জন করে বিকশিত হয়ে টিকে থাকতে চাইলে তাড়াহুড়ো করে দৌড় দিলে অভিষ্ট লক্ষে পৌঁছতে পারবেন না। আপনি সম্মানিত ও বিকশিত হতে চাইলে ধীরে ধীরে পথে আলো জ্বেলে এগিয়ে চলুন। বিজ্ঞানের কল্যাণে প্রকাশ মাধ্যমের আজ আর অভাব নেই। নানান রকম মাধ্যমে লেখক নিজের লেখা বা কথা প্রকাশ করে থাকেন। এ খারাপ নয়। কিন্তু মনে রাখা চাই, আপনি কিছু লিখে প্রকাশ ঘটালেই আপনি বিকশিত নয়। আজকাল প্রায় প্রত্যেক কবি-লেখকের ব্যক্তিগত অনেক প্রকাশ মাধ্যম আছে। ফেসবুক, ব্লগ, হোয়াটস্ অ্যাপ গ্রুপ ইত্যাদি আমাদের দেশে অধিক জনপ্রিয়। এসব মাধ্যমে অনেকেই নিজের ছড়া, কবিতা, গল্প, নিবন্ধ/প্রবন্ধ নিয়ে প্রকাশিত হই বা হতে চেষ্টা করি। ফেসবুকে লিখে থাকি এবং এতে আমরা লাইক পেয়ে থাকি ৫০ - ৫০০ বা তারও বেশি। তার মানে কিন্তু এই নয় যে, বিকশিত হয়ে গেছি। তাহলে প্রশ্ন হলো, লিখে বিকাশ ঘটানো কিভাবে সম্ভব? হ্যাঁ, লিখে নিজের বিকাশ করা বা বিকশিত হওয়ার জন্যে নিজের সৃষ্টিতে নতুন ও মৌলিক কিছু নিয়ে আসতে হবে। আমরা অনেকেই অন্যের মতো করে লিখতে, বলতে ও চলতে চেষ্টা করি। আরেকটু সহজ করে বলি, কোনো বিখ্যাত গায়ক বা গীতিকার যে সুরে গান গেয়েছেন বা লিখেছেন আমরা অনেকেই সেই বিখ্যাত শিল্পীর গাওয়া সুরে শুধু শব্দ বা কথা পরিবর্তন করে নিজের পছন্দমতো শব্দ বা কথামালা সংযোজন করে গেয়ে থাকি, এতে উপস্থিত সময়ে উপস্থাপক কিছু বাহবা ও পুরস্কার পেলেও তা এখানেই থামে। শহরে কিংবা গ্রামে আমাদের গান প্রিয় মানুষের অনেকেই শাহ আব্দুল করিমের বিভিন্ন গানের অবিকল সুরে কেবল কথা পরিবর্তন করে গেয়ে হাততালি পেয়েছেন, তবে এখানে মূলত শাহ আব্দুল করিমের গানের নকল হয়েছে মৌলিক কিছু হয়নি। তাই শাহ আব্দুল করিম বিকশিত হচ্ছেন। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ নামক বিখ্যাত কবিতার অনুকরণে নানান শব্দে কোনো কবিতা গড়ে প্রকাশিত হলে মূলত কাজী নজরুল ইসলাম বিকশিত হবেন। আমাদের পল্লী কবি জসিম উদ্দিনকে অনুকরণ করে তার কোনো ছড়া বা কবিতার হুবহু ঢঙে শুধু শব্দ পরিবর্তিত করে লিখে আবৃত্তি করলে শ্রুতিমধুর হবে এবং জ্ঞানী সাহিত্যিক মাত্রেই বুঝে যাবেন কবি জসিম উদ্দিনের অমুক লেখার অনুকরণ। এতে কবি জসিম উদ্দিন যে কতো বড়ো মাপের কবি সেটাই বারবার উদ্ভাসিত হবে। এভাবে অনুকরণ করে লিখলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে না। তাই প্রকৃত অর্থে বিকাশ হয় না। বরং এখানে আলোচনায় চলে আসেন সেই ব্যক্তি, যাকে অনুকরণ করা হয়েছে। কারণ যাঁকে অনুকরণ করা হলো তাঁর মৌলিক সৃষ্টিই এখানে প্রাধান্য পায়। এভাবেই ওই মৌলিক ¯্রষ্টাই আরো বিকশিত হতে থাকেন যুগে যুগে। কথা বদলে কোনো বিখ্যাত গীতিকার বা কবি-সাহিত্যিকের কোনো লেখা বা গান উপস্থাপন অনেক সময় হয় চমকপ্রদ। এটা অনুকরণ। জানা আছে নিশ্চয় অনুকরণ এর প্রতিশব্দ হলো নকল। এখানে নিজস্বতা ফুটে না। ভালো কিছুর অনুকরণ করে চললে ভালো চলা যায়। এ খারাপ নয়। কিন্তু এখানে নিজের বিকাশের সুযোগ কম। কারণ, এখানে আপনি বা আমি কেবলই অন্যকে অনুকরণ করে তাকেই আরো বেশি বিকশিত করছি। কোনো লেখা বা যেকোনো সৃষ্টির দ্বারা নিজেকে বিকশিত করতে হলে লেখায় মৌলিকতা থাকা চাই। মৌলিক সৃষ্টি সবসময় ¯্রষ্টাকে তড়িঘড়ি বিকাশ দেয় না। এর জন্যে অপেক্ষা করতে হয়। অনেক সময় প্রকাশিত মৌলিক লেখার গুরুত্ব অনুধাবন করতে সমাজের মানুষের সময় লেগে যায়। আমরা সময় এবং সময়ের পরিস্থিতি দ্বারা প্রভাবিত হই। তখন ওই সময়ের সাথে মানানসই কোনো ছড়া বা কবিতার চরণ বা কোনো প্রবন্ধের বিশেষ বাক্যাংশ আমরা সামনে নিয়ে আসি। হ্যাঁ সবসময় মৌলিক লেখাও লেখককে দ্রুত বিকশিত করে না। সে ক্ষেত্রে অনেকের অনেক মৌলিক লেখা লেখকের মৃত্যুর পরেও তাকে বিকশিত করে। কোনো লেখার প্রকাশ এবং বিকাশ এক নয়। অতএব, আমি মনেকরি সমাজের মানুষের মাঝে প্রভাব পড়ে এমন মৌলিক লেখা নিয়ে আসতে পারলে সময়ে লেখকের বিকাশ ঘটবে।। [লেখক : কলামিস্ট ও কথাসাহিত্যিক]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ