সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৮:৫৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৮:৫৪:৩৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর-ট্রলি জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ’র নেতৃত্বে ও দোয়ারাবাজার থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চিলাই নদীর বালিছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- বালিছড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিলন মিয়া (২৭) ও লাল মিয়ার ছেলে ফালান মিয়া (২৫)। উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ইজারাবহির্ভূত নদী এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটককৃতদের ছয় মাসের কারাদ- দেওয়ার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর-ট্রলি জব্দ করা হয়েছে। এছাড়া গোপন তথ্যেরভিত্তিতে বালিছড়া গ্রাম সংলগ্ন ভোলাখালী ব্রিজের তলদেশ থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ জানান, ইজারা বহির্ভুত এলাকায় বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু