সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

হেযবুত তওহীদের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৮:৫৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৯:০৭:১৫ পূর্বাহ্ন
হেযবুত তওহীদের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে ‘গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তওহীদভিত্তিক রাষ্ট্রই একমাত্র সমাধান’ শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের কালীবাড়ি এলাকায় সুনামগঞ্জ প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌর হেযবুত তওহীদের সভাপতি তুহিন মিয়া। জেলা হেযবুতের দপ্তর স¤পাদক সাদিয়া আক্তার সাবার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা হেযবুত তওহীদের সভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারণ স¤পাদক ইসমাইল হোসেন, তাহিরপুর উপজেলা সভাপতি সুলতান মিয়া এবং জেলা কৃষিবিষয়ক স¤পাদক মারফত আলী। সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় তওহীদভিত্তিক রাষ্ট্র ছাড়া কোনো বিকল্প নেই। দেশের কল্যাণে এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে এই সংগঠন। তারা বলেন, অতীতে সংগঠনের নেতৃবৃন্দ নানান নির্যাতন সহ্য করেও টিকে আছেন। যুগে যুগে এ দেশের মানুষের মুক্তির জন্য সংগঠনের নেতা-কর্মীরা হয়রানির শিকার হয়েছেন। বক্তারা বলেন, দেশের উন্নয়নে তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করছেন, কিন্তু নানা কৌশলে যুবসমাজকে বিপথগামী করা হচ্ছে। যুবসমাজকে রক্ষায় এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় হেযবুত তওহীদ কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি আন্দোলনে যুবকরাই নেতৃত্ব দিয়ে আসছে। আজ মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, ফলে ঘুষ-দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে না। তাই ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন, ইসলামে নারীদের স্বাধীনতা দেওয়া হয়েছে, ধর্ম যুগে যুগে শান্তির বার্তা নিয়ে এসেছে। কিন্তু ইসলামবিরোধী কর্মকা-ের কারণে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে। সবশেষে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সব ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন