সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বৈষম্যবিরোধী আর্থসামাজিক ব্যবস্থার পত্তন করতে হবে

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০১:১১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০১:১১:১৬ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী আর্থসামাজিক ব্যবস্থার পত্তন করতে হবে
সম্পাদকীয়:: গত সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ১২টি উপজেলার সকল আন্দোলনকারীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিপ্লবের পরে যখন বাংলাদেশের আইন ব্যবস্থা ভেঙে পড়ে তখন আমরা ছাত্ররা দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছি। আমরা যখন গণঅভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম তখন আমরা স্পষ্ট করেছিলাম এই ফ্যাসিবাদকে আমরা বিদায় করবো এবং ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা বিনষ্ট করবো। যতদিন না পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন ও সংগ্রাম বহাল থাকবে। এর ধারাবাহিকতায় আমরা মনে করছি প্রত্যেকটা জেলায় যারা আন্দোলনে যুক্ত ছিলো তাদের সুসংগঠিত করা জরুরি। এ জন্যই আমরা প্রত্যেকটা জেলা সফর করছি। ... আজকে মতবিনিময় সভা করার উদ্দেশ্য ছিল, সবার সাথে বসে সিদ্ধান্ত নেয়া- যে কিভাবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীদের সংগঠিত করে ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রিত হয়ে কাজ করা যায়। এসময় গত কদিন আগে গঠিত ‘জাতীয় নাগরিক কমিটি’র প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশপ্রেমিক মানুষদের নিয়ে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটিও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চায়। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্যই এই নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই সংগঠনটির আত্মপ্রকাশের সময় তারা বলেছে তাদের লক্ষ্য তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। [...] আমরা চাচ্ছি সিস্টেমের পরিবর্তন। আর এই সিস্টেমের পরিবর্তনের জন্যই জাতীয় নাগরিক কমিটি কাজ করবে। আর কেন্দ্র থেকেই ঘোষণা দেওয়া হয়েছে এই নাগরিক কমিটি জেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত হবে। খুব শীঘ্রই কেন্দ্রীয় কমিটি সকল জেলা-উপজেলা সফরে আসবেন এবং কমিটি দিবেন।’ এবংবিধ বক্তব্যের পর সম্পাদকীয়তে বিস্তারিত বলার কোনও অবকাশ থাকে না। বিষয়টা আসলেই জটিল আর কঠিন, তাতে কোনও সন্দেহ নেই। তা যতো কঠিনই হোক, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আছি এবং থাকবো। কেবল বলে রাখি যে, ফ্যাসিবাদের অবসান ঘটাতে হলে বিত্তবান ধনিক শ্রেণির স্বার্থ হাসিল করে যে- রাজনীতিক ধারা তার বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসবাদী একনায়কত্ব, গণতান্ত্রিক স্বাধীনতা বিনাশী রাজনীতি তথা বলপ্রয়োগের দ্বারা জনগণের উপর শাসন-শোষণ কায়েম রাখার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লড়ে চূড়ান্ত বিজয় অর্জনসহ বৈষম্যবিরোধী আর্থসামাজিক ব্যবস্থার পত্তন করতে হবে। অর্থাৎ এমন রাজনীতিক ব্যবস্থার প্রবর্তন করতে হবে, যে-ব্যবস্থার পরিসরে জনগণ থাকবে রাষ্ট্রশাসন ক্ষমতার কেন্দ্রে এবং আইনে বিধিবদ্ধ নাগরিকদের স্বাধীনতা ও সমানাধিকার নিশ্চিত হবে পরিপূর্ণভাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী