সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

‎জামালগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটনের মতবিনিময়

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:১১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:১২:৩৭ অপরাহ্ন
‎জামালগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটনের মতবিনিময়
স্টাফ রিপোর্টার::
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎
এসময় তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির মাধ্যমে একটি সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি কাজ করতে চান। ‎
সোমবার বিকেলে জামালগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমার অগ্রাধিকার থাকবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও হাওরাঞ্চলের উন্নয়ন। বিশেষ করে হাওরের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা। তাছাড়া হাওরে দেশীয় মাছের সংকট তৈরি হয়েছে,  তাই মৎস্য নীতিমালার মাধ্যমে দেশীয় মাছের অভয়াশ্রম গড়ে তুলে হাওরকে আবারও মৎস্য ভান্ডারে পরিণত করা আমার দীর্ঘদিনের স্বপ্ন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হাওরপাড়ের মানুষের কণ্ঠস্বর। আপনাদের লেখনীর মাধ্যমে এ অঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরলে হাওরাঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। আমার বিশ্বাস, আপনাদের পরামর্শ আমার রাজনৈতিক জীবনে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। ‎তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে, লুটপাট বা অনিয়মে জড়িত, তাদের প্রতি দল কোনো দায় নেবে না। আমি বিশ্বাস করি, দল ক্লিন ইমেজের, সৎ, যোগ্য ও সমাজে গ্রহণযোগ্য নেতৃত্বকেই মনোনয়ন দেবে। ‎সুনামগঞ্জ-১ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের নিকট দোয়া ও পরামর্শ কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী আফিন্দী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন