সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

তাহিরপুর সরকারী আবাসিক এলাকায় গাঁজাসেবন, তিনজনকে ৬০ দিন করে কারাদণ্ড

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:১৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:১৭:০৮ অপরাহ্ন
তাহিরপুর সরকারী আবাসিক এলাকায় গাঁজাসেবন, তিনজনকে ৬০ দিন করে কারাদণ্ড
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আবাসিক এলাকার ভেতরে গাজা সেবন করার অপরাধে তিন যুবককে ৬০ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা আবাসিক এলাকা থেকে আটক করে তাদের। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু এই রায় দেন। জানাগেছে,দীর্ঘদিন ধরে উপজেলার আবাসিক এলাকার ভেতরে গাজা সেবন করছিল কিছু যুবক। তাদের বারবার বলেও কোনো পরিবর্তন না হওয়ায় উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক এর নেতৃত্বে তাহিরপুর ইউএনও আনসার গার্ডের আনসার সদস্যদের সহযোগীতায় সরকারি উপজেলা কোয়ার্টারের ভিতরে গাঁজা সেবনকালীন সময় উপজেলার সদর ইউনিয়নের সূর্যেরগাও গ্রামের সত্যরঞ্জন এর ছেলে চয়ন(১৮),ভাটি তাহিরপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জুবায়ের(১৮) ও একই গ্রামের ফয়সাল মিয়ার ছেলে বাবু(১৯) কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ৬০ দিন করে কারাদণ্ড দেয়া হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু। তিনি জানান,দন্ডপ্রাপ্ত্যদের তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক