সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

‎কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের গণসংযোগ

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৯:৪৩ অপরাহ্ন
‎কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের গণসংযোগ ছবি: এলাকার প্রবীণদের সাথে আলিঙ্গন করছেন এমপি প্রার্থী মাহবুবুর রহমান।
স্টাফ রিপোর্টার:: ‎
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বলেন...
আমি আজ আপনাদের এখানে এসেছি জনগণের আকাঙ্ক্ষার কথা বলার জন্য, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী আগামীর বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের কথা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের দলের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয় — এটি জনগণের মুক্তির দলিল। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা গড়তে চাই এমন একটি বাংলাদেশ, যেখানে থাকবে না অন্যায়, থাকবে না দারিদ্র্য, থাকবে না বৈষম্য। ‎
সোমবার বিকেলে জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামে ও নোওয়াগাঁও, বড় ঘাগটিয়া, ছোট ঘাগটিয়া এবং লালবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি। ‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, মোঃ আজিজুর রহমান, সদস্য ফরিদ মিয়া তালুকদার, নূরে আলম ফরাজী, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক রইছ আলী তালুকদার। সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন,ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিক,সদস্য সেলিম উদ্দিন, দুলদুল, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক,সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ,শাহ মোঃ লিয়াকত, সাইদুর রহমান,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান , কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন