সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

দেশের মানুষ নির্বাচন চায়, নির্বাচনে বিএনপিকেই ভোট দিতে চায়

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১১:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১১:০২:৩৩ অপরাহ্ন
দেশের মানুষ নির্বাচন চায়, নির্বাচনে বিএনপিকেই ভোট দিতে চায়
স্টাফ রিপোর্টার:: দেশের মানুষ নির্বাচন চায়,সেই নির্বাচনে ব্যালটে সীল মেরে ভোট দিতে চায় আর তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে বিএনপি ধানের শীষের প্রার্থীকেই বিপুল ভোটে বিজয়ী করতে চায় বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল। সোমবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সোলেমানপুর বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারপত্র বিলি শেষে পথ সভায় এসব কথা বলেন। সভায় ইউনিয়ন বিএনপি নেতা বারিক (মেম্বার) এর সভাপতিত্বে কামরুজ্জামান কামরুল এসময় আরও বলেন,অবাধ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশ নির্বাচন চায় দেশের শান্তি প্রিয় মানুষ। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের জনগনের মনের চাওয়া পাওয়ার কথাই রয়েছে। তা সবার কাছে পৌঁছে দিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শামীম আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, ইউপি সদস্য শফিকুল ইসলাম, জেলা যুবদল দপ্তর সম্পাদক শামরুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ