সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:১৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৮:১৫:২৩ পূর্বাহ্ন
আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তার প্রাক্তন স্বামী আক্তার হোসেনকে (৪০) আটক করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শরীফা আক্তার নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে। আক্তার হোসেন ধর্মপাশার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে। শরীফার পরিবার জানিয়েছে, যৌতুকের জন্য নির্যাতন করতেন আক্তার হোসেন। এ জন্য শরীফা গত ১২ জুলাই তাকে তালাক দেন। এ ঘটনার পর থেকে পারিবারিক বিরোধ চলছিল। স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে শরীফার সঙ্গে ধর্মপাশার কান্দাপাড়া গ্রামের হেকিম মীর্জার ছেলে আক্তার হোসেনের বিয়ে হয় ১০ বছর আগে। তাদের সাড়ে তিন বছর বয়সী একটি মেয়ে আছে। এক বছর ধরে পারিবারিক নানা বিষয়ে দাম্পত্য কলহ চলছিল। ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে আক্তার হোসেন তার মেয়েকে নিজের হেফাজতে পাওয়ার দাবিতে গত ৮ সেপ্টেম্বর শরীফার মা, দুই বোনসহ তিনজনের নামে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মামলার হাজিরা দিতে সাড়ে তিন বছরের মেয়েকে নিয়ে আদালত চত্বরে উপস্থিত হন শরীফাসহ তার আত্মীয়-স্বজন। এ সময় আদালত চত্বরে আইনজীবীর পরামর্শের জন্য অপেক্ষা করছিলেন শরীফা আক্তার। একপর্যায়ে আকস্মিকভাবে পেছন থেকে এসে আক্তার হোসেন শরীফার পিঠে ছুরিকাঘাত করেন। পালানোর চেষ্টা করলে আদালত চত্বরে উপস্থিত লোকজন তাকে ধরে ফেলেন এবং পুলিশের কাছে ছুরিসহ হস্তান্তর করেন। অপরদিকে, আহত শরীফাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শরীফার ছোট ভাই লিমন মিয়া বলেন, হাসপাতালে বেলা দুইটার দিকে চিকিৎসকেরা বোনকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ নেওয়া হয়েছে। তিনি বোনের হত্যাকারীর ফাঁসি চান। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত শরীফা আক্তার সোমবার বেলা দুইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় স্বামী আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং ধারালো ছুরিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী