সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

যুদ্ধের ডাক

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০৩:৩৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০৩:৩৯:০২ পূর্বাহ্ন
যুদ্ধের ডাক
মোছাঃ মাহমুদা চৌধুরী রোজী:: আট বছরের হাসি-খুশি চঞ্চল মেয়ে খুশি। অবাধে ছুটে বেড়ায় পাড়াময়। বাধাহীন গ-ীহীন নিঃসঙ্কোচ পথচলা তার। ছমির মিয়ার মেয়ে খুশিকে সবাই এক নামে চেনে। ছোট-বড় সবাই তাকে ভালোবাসে, আদর করে। কখনো ফড়িং ধরে, কখনো প্রজাপতির পেছনে ছুটে চলে; কখনোবা বাবার সাথে গরুর গাড়িতে চেপে ক্ষেতে যায়। গরুর গাড়ি চড়তে তার খুব ভালো লাগে। পরিবারে তার মা-বাবা আর দাদী। হাসি আনন্দে কাটছে তাদের দিন। হঠাৎ একদিন ছমির মিয়া স্ত্রীকে ডেকে বলল- “বউ যুদ্ধ লেগে গেছে। শুনেছি ঢাকার অবস্থা খুব খারাপ। চারদিকে সাজ সাজ রব। আমাকে ও যুদ্ধে যেতে হবে।” যুদ্ধের কথা শুনে খুশির মা ভয়ে আঁতকে উঠে। সন্ধ্যার পর সবকিছু একেবারে নীরব নিস্তব্ধ। খুশি বাবার কাছে জানতে চায় কি হয়েছে? বাবা বলেন- মা রে যুদ্ধ শুরু হইছে। স্বাধীনতার যুদ্ধ। খুশি কিছু বুঝতে পারে না। শুধু বুঝতে পারে ভয়ানক ভয়াবহ কিছু একটা হয়েছে। পরদিন ভোরবেলা ছমির মিয়া মা-কে সালাম করে যুদ্ধে চলে যায়। তারপর একদিন খুব ভোরে বিকট শব্দে খুশির মা-দাদীর ঘুম ভেঙে যায়। জেগে উঠে খুশিও। ভয়ে মাকে আঁকড়ে ধরে। গুলির শব্দ। বাইরে অনেকগুলো বুটের আওয়াজ। হঠাৎ দরজায় লাথির শব্দ। তিনজন মানুষ ভয়ে গুটিসুটি মারে। দরজা ভেঙে ঢুকে পড়ে পাক হানাদার বাহিনী। লাথি মেরে ফেলে দেয় খুশি আর তার দাদীকে। ধরে নিয়ে যায় খুশির মাকে। খুশি চিৎকার করতে চায়। দাদী মুখ চেপে ধরেন সজোরে। খুশির মাকে নিয়ে ওরা চলে যায়। খুশির জীবন থেকে চিরতরে হারিয়ে যায় হাসি-খুশি, চঞ্চল সোনালী দিন, নিঃশেষ হয়ে যায় সবকিছু নিমিষেই। খুশির দাদী চোখ মুছতে মুছতে খুশিকে নিয়ে অচেনা পথে পা বাড়ান। একদিন দেশ স্বাধীন হয়। রক্তের দামে বিজয় আসে। সবাই ঘরে ফিরে আসে। খুশিও দাদীর হাত ধরে বাড়ি ফিরে। ফিরে আসে না শুধু খুশির মা-বাবা। দাদী তাকে কোলে নিয়ে আদর করেন। সান্ত¡না দেন। বলেন, তোর মা-বাবা দেশের জন্য শহীদ হয়েছে। তুই তাদের গর্বিত সন্তান। খুশি কি বুঝলো কে জানে। অস্ফুট স্বরে শুধু বলল- বাবা শহিদ! এই মাটি আমার মা....।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন