সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

সিএনজিচালিত অটোরিকসার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করুন

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৪:৫৪ পূর্বাহ্ন
সিএনজিচালিত অটোরিকসার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করুন
সুনামগঞ্জ শহরের যানজট আজ যেন শহরবাসীর নিত্যদিনের যন্ত্রণা। সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে গতি বলতে কিছুই নেই। বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী মানুষ - সবার মুখে একটাই অভিযোগ: শহর যেন সিএনজি’র কবলে পড়েছে। একদিকে অনুমোদনহীন সিএনজি চালিত অটোরিকশার অবাধ চলাচল, অন্যদিকে সড়কের ওপর ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অসংখ্য সিএনজি স্ট্যান্ড - এই দুই মিলেই শহরজীবন আজ হয়ে উঠেছে ভোগান্তির আরেক নাম। সুনামগঞ্জ পৌরসভার ভেতরেই ৯টির বেশি স্থায়ী-অস্থায়ী সিএনজি স্ট্যান্ডের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আরও আশঙ্কার বিষয়, এর একটিও নাকি প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত নয়। প্রশ্ন জাগে- তাহলে এগুলো কাদের ছত্রছায়ায় চলছে? প্রতিদিন হাজারো সিএনজি শহর ও শহরতলীর সড়কে চলাচল করছে, যেগুলোর অধিকাংশই অবৈধ। এদের থেকে সংগৃহীত মাসিক টোকেন ফি ও চাঁদার টাকা কোথায় যায় - এই প্রশ্নের উত্তর শহরবাসী ভালোভাবেই জানেন। কিছু শ্রমিক সংগঠনের অসাধু নেতা, ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট কিছু দপ্তরের অসাধু কর্মকর্তার যোগসাজশে এই অবৈধ সিন্ডিকেট বছর বছর আরও শক্তিশালী হচ্ছে। ফলাফল ভয়াবহ- পথ সংকীর্ণ হয়ে পড়েছে, যানবাহনের চাপ বেড়েছে, দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে এখন সিএনজি পার্কিং জোন, যেখানে পথচারী কিংবা অ্যাম্বুলেন্সেরও জায়গা নেই। জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। “আমরা অনুমতি দিইনি” - এই বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রশাসনের নীরবতা মানে দায়মুক্তি নয়। আর শ্রমিক সংগঠনের তথাকথিত “মৌখিক অনুমতি” আইনের পরিপন্থী এবং সুশাসনের পরিপূরক নয়। এখনই সময়- শহরের সিএনজি চলাচল ও স্ট্যান্ড ব্যবস্থাপনা নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের। পৌরসভা, ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সিএনজি রুট পারমিট ও স্ট্যান্ডের সংখ্যা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। অবৈধ সিএনজি স্ট্যান্ডগুলো অবিলম্বে উচ্ছেদ করে বিকল্প পার্কিং ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, চাঁদাবাজি ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। একটি ছোট্ট মফস্বল শহর যদি কয়েক হাজার সিএনজির দখলে চলে যায়, তবে তা শুধু শহরের শৃঙ্খলার জন্য নয়, প্রশাসনের ভাবমূর্তির জন্যও লজ্জাজনক। সুনামগঞ্জ শহরকে যদি সত্যিই বসবাসযোগ্য রাখতে চাই, তাহলে অবিলম্বে এই অবৈধ সিএনজি স্ট্যান্ড সংস্কৃতির লাগাম টানতে হবে - আইন প্রয়োগের মাধ্যমে, কোনো ‘মৌখিক অনুমতি’ দিয়ে নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক