সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি

ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ৯২ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং ৩২ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমার সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় মানবসেবামূলক কার্যক্রম সুনামগঞ্জসহ দেশের সর্বত্রই সফলভাবে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা রোগীদের সঙ্গে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মানের প্রশংসা করেন। উপস্থিত অতিথিবৃন্দ এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প