সুনামগঞ্জ , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম

ফেরার সময় চলে এসেছে : তারেক রহমান

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৯:০৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৯:০৭:০১ পূর্বাহ্ন
ফেরার সময় চলে এসেছে : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু সঙ্গত কারণে এখনও দেশে ফেরা হয়ে ওঠেনি। তবে ফেরার সময় চলে এসেছে। দ্রুতই দেশে ফিরবো। নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকবো। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। তারেক রহমান বলেন, শারীরিকভাবে হয়তো ব্রিটেনে আছি, কিন্তু মন-মানসিকতা সবকিছু মিলিয়ে আমি ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়েছি। তিনি বলেন, দেশে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে। সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? নির্বাচনের সময় জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকবো। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড কোনও ব্যক্তি বা দল নয়। বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই প্রকৃতপক্ষে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। বিএনপি প্রথম থেকেই বলে আসছিল, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা আসবে। - যোগ করেন তিনি। তারেক রহমান বলেন, প্রায় ৬৪টি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে। আমরা চেষ্টা করেছিলাম কমবেশি একসঙ্গে কাজ করার জন্য। তারেক রহমান বলেন, বিএনপি মনে করে, জাতীয় নির্বাচন যদি আরও ছয় মাস আগে অনুষ্ঠিত হতো তাহলে দেশের অনেকগুলো ক্রাইসিস তৈরি হতো না। দেরিতে হলেও সরকার বিষয়টি উপলব্ধি করতে পেরেছে। তিনি বলেন, আমরা ডিসেম্বরের ভেতরে চেয়েছিলাম তবে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির ভেতরে নির্বাচন করতে চাইছে। আমরা আস্থা রাখতে চাই, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে নেবে। নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কী হবে জানতে চাইলে তিনি বলেন, শারীরিক সক্ষমতা যদি এলাও করে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব পড়বে কিনা প্রশ্নে তারেক রহমান বলেন, যেটা দেখলাম, বিভিন্ন মিডিয়াতে কিছু ব্যক্তি, যেমন- মান্না ভাই, উনি তো বোধহয় দুবার ভিপি ছিলেন। আমার থেকে অনেক অভিজ্ঞতা স¤পন্ন রাজনীতিবিদ। আমরা যদি উনার বক্তব্য শুনে থাকি বা ধরে থাকি তাহলে তো আমি মনে করি না কোনও কারণ আছে। ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির জায়গায়। জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের স্বীকৃত যে নিয়ম, আইন-কানুন আছে, এগুলোর ভেতরে থেকে যদি কেউ রাজনীতি করে অবশ্যই করতে পারে। বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই বিষয়টি আমরা এভাবেই দেখতে চাই। আওয়ামী লীগ প্রশ্নে তারেক রহমান বলেন, দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ