সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

চাল নিয়ে মিল মালিকদের সঙ্গে সভায় চার সিদ্ধান্ত

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০৩:৪১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০৩:৪১:২১ পূর্বাহ্ন
চাল নিয়ে মিল মালিকদের সঙ্গে সভায় চার সিদ্ধান্ত
সুনামকণ্ঠ ডেস্ক :: চালের সরবরাহ স্বাভাবিক রাখতে ও বাজারমূল্য নিয়ন্ত্রণে এক মতবিনিময় সভা থেকে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য সচিব মো. ইসমাইল হোসেনের সঙ্গে দেশের অটোরাইস মিল মালিক নেতাদের এই বৈঠক হয় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)। খাদ্য অধিদফতরের সভাকক্ষে মতবিনিময় সভায় নেওয়া সিদ্ধান্তগুলো হলো- ১. চালের মূল্য বৃদ্ধি রোধে বাজারে চালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কোনোভাবেই যাতে চালের কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ২. ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া অবৈধভাবে ধান, চাল ও গমের মজুত না করা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ৩. আইন অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য লেখা নিশ্চিত করা হবে। ৪. খাদ্য বিভাগের সব কর্মকা-ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া করা হয়। খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনও ধরনের অনৈতিক কর্মকা-ে না জড়াতে অটোরাইস মিল মালিকদের আহ্বান জানানো হয়। সভায় মিল মালিকরা চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন