সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে হবে : পাবেল চৌধুরী

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৮:১১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:১১:৪৪ পূর্বাহ্ন
বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে হবে : পাবেল চৌধুরী
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, দিরাই শাল্লাবাসী অনেক নেতার জন্ম দিলে ও স্বাধীনতার ৫৪ বছরে কাক্সিক্ষত উন্নয়ন পায়নি। সারা দেশে উন্নয়ন হলেও আমরা আজও বঞ্চিত। আমাদের এলাকাবাসী আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। তিনি বলেন, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ৫ আগস্ট আমরা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। সারা দেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে। আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবো। তারেক রহমান বলেছেন, যে এলাকা অবহেলিত রয়েছে, যদি বিএনপি ক্ষমতায় আসে সে এলাকা বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো। তিনি দিরাই-শাল্লায় বিএনপি’র মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি যদি বিএনপি’র নমিনেশন না-ও পাই, যাকেই দল মনোনয়ন দেবে তাকেই বিপুল ভোটে বিজয়ী করতে হবে। মঙ্গলবার বিকেলে উপজেলার হোসেন বাজারে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা দিলদার মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ