সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা পেলেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৮:১৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:১৬:২২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা পেলেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন
জিয়াউর রহমান :: প্রবাসে বাংলাদেশের নারীদের নেতৃত্ব একধাপ এগিয়ে নিলেন এনটিভি ইউরোপ এর সিইও সাবরিনা হোসেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে সেনেট ও এসেম্বলি থেকে দুটি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। নারী ক্ষমতায়নে তিনি বাংলাদেশের গর্ব। তার এই বিশেষ অবদানে বাংলাদেশের সুনাম বিশ্বে আরো ছড়িয়ে পড়বে। গত ২৭ সেপ্টেম্বর, শনিবার সাবরিনা হোসেন প্রথমে নিউইয়র্ক স্টেটের সেনেটর লুইস আর. সেপুলভেদার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ “সার্টিফিকেট অফ রিকগনিশন” গ্রহণ করেন। এরপর নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ইউডেলকা টাপিয়ার কাছ থেকেও আরেকটি সম্মাননা গ্রহণ করেন। অ্যাসেম্বলি সদস্য ইউডেলকা টাপিয়া বলেন, “সাবরিনা হোসেনের অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব, ন্যায়বিচার ও ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকার এবং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রশংসনীয়।” মিডিয়া, কমিউনিটি এনগেজমেন্ট ও নারী ক্ষমতায়নে তাঁর অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে প্রবাসী কণ্ঠস্বরকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখ করা হয়। দুটি সম্মাননা গ্রহণের পর আবেগঘন কণ্ঠে সাবরিনা হোসেন বলেন, “আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি শুধু আমার নয়, বরং আমাদের পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির। আমার কাজকে যে এত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, তা আমাকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।” তিনি আরও বলেন, “নারী ক্ষমতায়ন, প্রবাসীদের কণ্ঠস্বর তুলে ধরা এবং সমাজের উন্নয়নের জন্য কিছু করা - এটাই আমার মূল লক্ষ্য।” সাবরিনা হোসেনের এই অর্জনে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি গভীর আনন্দ প্রকাশ করেছে। তাঁদের মতে, এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্বমঞ্চে প্রবাসী বাংলাদেশিদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। স্বর্ণালী সিলমোহরখচিত এই বিশেষ সম্মাননা প্রবাসী বাংলাদেশিদের সংগ্রাম, সাফল্য ও স্বপ্নের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সাবরিনা হোসেন নিজ প্রচেষ্টায় প্রমাণ করেছেন - প্রবাসে থেকেও মাতৃভূমির গৌরব বাড়ানো সম্ভব। তাঁর গর্বিত পিতামাতা জানান, এ স্বীকৃতিগুলো নারী ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের বিশ্বাস, সাবরিনার মতো নেতৃত্ব সামনে এলে প্রবাসীদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিধ্বনিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী