সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ছাতকে ১৬টি ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৮:২০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:২০:৪৬ পূর্বাহ্ন
ছাতকে ১৬টি ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ
ছাতক প্রতিনিধি :: ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যোগে এবং সোনালী ব্যাংক শাখার আয়োজনে কৃষি ঋণ বিতরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ছাতক পৌরসভা অডিটোরিয়ামে বিভিন্ন ব্যাংক শাখার গ্রাহকদের মধ্যে এসব ঋণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৬টি ব্যাংক শাখার উদ্যোগে উপজেলার ৬৭ জন কৃষকের মধ্যে ৬৭ লক্ষ ৬২ হাজার টাকা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাচ্ বাংলা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার শামস মো. জাবেদ সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত কৃষি ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক (পিএলসি) সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের, সোনালী ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, জনতা ব্যাংক (পিএলসি) সিলেটের জেনারেল ম্যানেজার মো. রবিউল আলম, বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংক (কৃষি ঋণ) সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সোনালী ব্যাংক (পিএলসি) ডেপুটি ম্যানেজার হিমাংশু আচার্য্য, জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার বিজিত লাল সোম, বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান শহীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ বলেন, এখন যে কোন ব্যাংক থেকেই কৃষকরা ১০ টাকার কৃষি একাউন্টের মাধ্যমে প্রকাশ্যে কৃষি ঋণ পেয়ে যাবেন। কৃষি ঋণ পেতে কোন মাধ্যম ছাড়াই সরাসরি প্রকৃত কৃষক ভাই-বোনেরা ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেলেই কম সুদে কৃষি ঋণ পেয়ে যাবেন। এসব ঋণ গ্রহণে প্রান্তিক কৃষকদের উৎসাহ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সভার শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন উত্তরা ব্যাংক ছাতক শাখার কর্মকর্তা মোহাম্মদ তোহা ও পবিত্র গীতাপাঠ করেন পল্লী ব্যাংক শাখার কর্মকর্তা বকুল দেবনাথ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ