সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়ী হবে : কলিম উদ্দিন আহমদ মিলন

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:৪৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০২:৪৮:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়ী হবে  : কলিম উদ্দিন আহমদ মিলন
জাহাঙ্গীর আলম চৌধুরী :: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক স¤পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আজকে আমাদের ছাতক পৌরসভা এবং উপজেলার সকল নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। আমাদের ছাতক পৌরসভা শহরে প্রায় ২৫ হাজার লিফলেট বিতরণ করেছি। আজকে আমরা যে উচ্ছ্বাস জনগণের মাঝে দেখেছি। আমরা আশা করি, আমাদের ছাতক এবং দোয়ারাবাজার উপজেলায় ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমরা ছাতক এবং দোয়ারাবাজার উপজেলার প্রতিটি গ্রামে, পাড়ায়-মহল্লায় ধানের শীষ প্রতীকের দাওয়াত আগামী ১৫ দিনের মধ্যে পৌঁছে দেব। বুধবার বিকেলে বিশাল শো-ডাউনের মধ্য দিয়ে ছাতক পৌর শহরে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে বিএনপির সমাবেশে তিনি এ কথাগুলো বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সুনামগঞ্জ-৫ আসন সহ বাকি ৪টি আসনেই ধানের শীষের দাওয়াত ঘরে-ঘরে পৌঁছে দেয়া হবে এবং আমরা স¤পূর্ণ আশাবাদী ৫টি আসনেই ধানের শীষকে বিজয়ী করতে পারবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। অবশ্যই ২৬ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশে পিআর পদ্ধতি উপযুক্ত নয় বলে আমরা মনে করি। দলের একাধিক প্রার্থীর বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি বড় দল। এটি একটি গণতান্ত্রিক দল হিসেবে অনেক প্রার্থী থাকবেন। তবে আমাদের দলের হাইকমান্ড চুলচেরা বিশ্লেষণ করছেন। ইনশাআল্লাহ যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে আশা করছি। বক্তব্য প্রদানকলে সভামঞ্চে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা ছায়াদুজ্জামান, আবুল হোসেন, আতাউর রহমান এমরান প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর থেকে লিফলেট বিতরণে বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেন। উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে পৃথক পৃথক ব্যানারে মিছিল নিয়ে আসা হয় স্থানীয় কমিউনিটি সেন্টার এলাকায়। এখান থেকেই বিকেল ৪টার সময় লিফলেট বিতরণ ও মিছিল শুরু করা হয়। এ সময় হাজার-হাজার নেতা-কর্মীদের মিছিলে ছাতক শহর যেন একটা মিছিলের নগরীতে পরিণত হয়। মিছিল ও লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে বক্তব্য রাখেন কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি আরো বলেন, দলের কোনো দুর্নাম হয় এমন যদি কেউ করে থাকেন এ ধরনের কাউকে ছাড় দেয়া হবেনা। এজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ