সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

লালন সাঁই’র তিরোধান দিবস পালনে সভা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৩:২৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৩:২৪:২৯ অপরাহ্ন
লালন সাঁই’র তিরোধান দিবস পালনে সভা
স্টাফ রিপোর্টার :: লালন সাঁই-এর তিরোধান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, বিশিষ্ট সংগীত শিল্পী রূপশ্রী রায়, থিয়েটার সুনামগঞ্জের পরিচালক দেওয়ান গিয়াস চৌধুরী, লোকদল শিল্পী গোষ্ঠীর পরিচালক বিধান চন্দ্র বণিক, বাউল সমিতির সভাপতি তসকির আলী, সাধারণ স¤পাদক সেলিম আহমেদ প্রমুখ। জানাযায়, এ উপলক্ষে আগামী ১৭ অক্টোবর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওইদিন সন্ধ্যায় আলোচনা সভা এবং পরবর্তীতে জেলা এবং উপজেলার গুণীজন শিল্পীবৃন্দের উপস্থিতিতে লালন সাঁই স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, লালন সাঁই-এর তিরোধান দিবসটি যেন বৃহৎ পরিসরে করা যায় সেই প্রস্তুতি নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প