সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ষোলঘরে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:২৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:২৩:৪১ পূর্বাহ্ন
ষোলঘরে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মদসহ মো. নাছির মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষেরপাড় গ্রামের সৈয়দ আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (বিএমসি) সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে একটি দল শহরের ষোলঘর এলাকার পবন কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে নাছির মিয়াকে হাতেনাতে আটক করে। অভিযানে উপপরিদর্শক আব্দুল কাদির, মনিতা সিনহা, এএসআই আনিস, কনস্টেবল মোস্তাকিন ও বাজিন্দ্র সরকার অমিত অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আরেক মাদক কারবারি নাছিম মিয়ার মাধ্যমে নাছির মিয়া ভারতীয় এই মদ সংগ্রহ করে সুনামগঞ্জ শহরে এনে বিক্রির চেষ্টা করছিলেন। উদ্ধার করা ১২ বোতল মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরে আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স