সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

কুশিয়ারা নদীতে জেলে নিখোঁজ

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:২৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:২৬:৩২ পূর্বাহ্ন
কুশিয়ারা নদীতে জেলে নিখোঁজ
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে বিপ্লব দাশ নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কুশিয়ারা নদীতে ছোট নৌকায় করে বড়শী দিয়ে মাছ শিকার করছিলেন রাণীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের দিরু দাশের ছেলে বিপ্লব দাশ (৩৫)। বৃষ্টি ছাড়া হঠাৎ করে বজ্রপাত শুরু হলে বিপ্লব দাশ নৌকা মাঝ নদী হতে তীরে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় বজ্রপাতের আঘাতে কুশিয়ারা নদীতে পরে নিখোঁজ হন ওই তিনি। বজ্রপাত থেমে গেলে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক খোঁজার পর তার সন্ধান না পাওয়ায় তীরে ফিরে আসেন স্থানীয়রা। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ জেলের সন্ধানে চেষ্টা করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স