সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুনামগঞ্জ জেলার উন্নয়ন দাবিতে সোচ্চার হোন

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:১১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১২:১১:৩৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার উন্নয়ন দাবিতে সোচ্চার হোন
সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার দুরবস্থা যেন জনজীবনকে পঙ্গু করে তুলেছে। সিলেট-ঢাকা মহাসড়ক কিংবা রেলপথ - দুটোই এখন ভোগান্তির কারণ। অতীতে সিলেট থেকে তিন-চার ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যেত, যানজটের কারণে আজ সেখানে সময় লাগছে ১৫ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত। আমরা সুনামগঞ্জের মানুষজনও ঢাকায় যাতায়াত করতে এই সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছি। প্রকৃতপ্রস্তাবে এই ভয়াবহ পরিস্থিতি সিলেট অঞ্চলের অর্থনীতি, পর্যটন ও বাণিজ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানটি সময়োপযোগী এবং প্রয়োজনীয়। তিনি বৃহত্তর সিলেটের জনগণকে একত্র হয়ে ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। তার এই উদ্যোগে সাধারণ মানুষ যেমন আশার আলো দেখছে, তেমনি অন্য জেলার নেতৃবৃন্দের প্রতিও এটি এক ধরনের বার্তা- নিজ নিজ এলাকার অধিকার রক্ষায় এখন সোচ্চার হওয়ার সময়। নদী, হাওর, পাহাড় ও সীমান্ত এলাকা নিয়ে গঠিত আমাদের সুনামগঞ্জ দীর্ঘদিন ধরেই উন্নয়নবঞ্চিত। জেলার প্রধান সড়কগুলো এখনো গর্ত ও ভাঙাচোরা অবস্থায়, রেলপথের স্বপ্ন বহু পুরোনো, কিন্তু বাস্তবায়ন এখনো অনিশ্চিত। বর্ষাকালে হাওরাঞ্চলের যাতায়াত ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। যোগাযোগব্যবস্থার এই অচলাবস্থা জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটনসহ সার্বিক উন্নয়নকে বারবার বাধাগ্রস্ত করছে। আমার উন্নয়নবঞ্চিত হয়ে পিছিয়ে রয়েছি অন্যান্য জেলা থেকে। তাই আর দেরি না করে সময় এসেছে, সুনামগঞ্জ জেলার উন্নয়ন দাবিতে সোচ্চার হওয়ার। সিলেটের মতোই সুনামগঞ্জের জনপ্রতিনিধিরা যদি ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলের অবহেলা ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হন, তবে সরকারের নজর ঘুরবে সুনামগঞ্জের দিকেও। বৃহত্তর সিলেট শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, অর্থনৈতিক সম্ভাবনায়ও সমৃদ্ধ অঞ্চল। অথচ নাজুক যোগাযোগব্যবস্থা এই সম্ভাবনাকে পদে পদে থামিয়ে দিচ্ছে। এটি আর ব্যক্তিগত বা দলীয় বিষয় নয়, এটি এখন জনজীবনের মৌলিক অধিকার - সহজ, নিরাপদ ও সম্মানজনক চলাচলের অধিকার। আমরা মনে করি, সিলেটের সাবেক মেয়রের মতো সুনামগঞ্জের জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, ব্যবসায়ী মহল ও তরুণ প্রজন্ম সবাই মিলে যদি এই ইস্যুকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন, তাহলে সুনামগঞ্জ জেলার দৃশ্যপট পরিবর্তন অবশ্যম্ভাবী। তাই এখনই সময়, সুনামগঞ্জের উন্নয়ন দাবিতে সোচ্চার হওয়ার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী