সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন নিয়ে দু’পক্ষের হাতাহাতি

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:১৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০২:১২:৩১ অপরাহ্ন
অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন নিয়ে দু’পক্ষের হাতাহাতি
স্টাফ রিপোর্টার::
তাহিরপুরে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সাধারণ পরিষদের সভায় দু’পক্ষের মধ্যে তুমুল বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সভায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মন্দির এলাকায় উন্নয়ন কার্যক্রম নিয়ে বক্তব্যের এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিএনপি সমর্থিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে তিন দফায় হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই হাফিজ উদ্দিন ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের উপস্থিতিতে পুনরায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক রায়। সাধারণ স¤পাদক অদ্বৈত রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সদস্য স্মৃতিরত্ন দাস, শিক্ষক কাননবন্ধু রায়, ব্যবসায়ী জয়ন্ত রায়, বিশ্বম্ভরপুরের পরিমল দাস, স্বপন কুমার বর্মণ, জামালগঞ্জের অঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বিগত ১৭ বছরের হিসাব-নিকাশ ও মন্দির উন্নয়ন তহবিলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সমিরন পুরকায়স্থ বলেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের অর্থ কোথায় ব্যয় হয়েছে, তার জবাব পাওয়া দরকার। সভা শেষে অশোক রায় বলেন, কিছু বক্তা ফ্যাসিস্টবাদের কথা উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করায় সভায় উত্তেজনা সৃষ্টি হয়।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই হাফিজুর রহমান জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এদিকে কমিটির বর্তমান সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল বলেন, মন্দিরের উন্নয়ন কাজে প্রায় ২৫ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। কিন্তু সিনিয়র সহ-সভাপতি মধুসুদন রায় ও কাননবন্ধু রায়ের নেতৃত্বে একটি স্বার্থন্বেষী মহল কমিটির মেয়াদ নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি করছে।
সভায় রাজারগাঁও গ্রামের নিরদ রায়, শ্রীবাস রায়, সুসেন রায়, অধীর রায়, মহেশ রায়, সুবল রায়, মনিন্দ্র রায়, লিটন রায়সহ ৩ শতাধিক ভক্ত ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী