সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

শহীদ জিয়া স্মৃতি পরিষদের আয়োজনে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৩:৪৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৩:৪৭:২৭ পূর্বাহ্ন
শহীদ জিয়া স্মৃতি পরিষদের আয়োজনে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার মান উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হক। তিনি বলেন, কুস্তি সুনামগঞ্জের একটি ঐতিহ্যবাহী খেলা। যুগ যুগ ধরে এই খেলা সামাজিক বন্ধনকে দৃঢ় করে রেখেছে। বিএনপি ক্ষমতায় গেলে এ খেলাটিকে জাতীয় মর্যাদা দিতে উদ্যোগ নেওয়া হবে। গত বৃহস্পতিবার বিকেলে শহীদ জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত কুস্তি প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা পেটনার মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য কবির হোসেন ও খলিলুর রহমান, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বকুল মিয়া, সদস্য আলী হোসেন ও জাবেদ মিয়া, সলুকাবাদ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহমান, বিএনপি নেতা নুরুল আলম, কাওছার আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী