সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নিরাপদ সড়কের বার্তা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৩:৫৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৩:৫৬:০৬ পূর্বাহ্ন
নিরাপদ সড়কের বার্তা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার :: ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতুর কাছে চালক, মালিক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও সরাসরি সচেতনতামূলক প্রচার চালানো হয়। এসব লিফলেটে ছিল নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরা নানা বার্তা। ক্যা¤েপইনের পরিচালনার দায়িত্বে ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. ওবায়দুল হক মিলন। তার নেতৃত্বে সংগঠনের অন্যান্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেতুর উভয় পাশে চলাচলে উপস্থিত চালক, যাত্রী ও পথচারীদের উদ্দেশে সরাসরি সংক্ষিপ্ত ব্রিফিং দেওয়া হয় এবং সচেতনতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়। নিসচা সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মোটরযান চালকদের প্রতি আহ্বান জানানো হয়- তারা যেন ট্রাফিক আইন মেনে চলে, চালনার পূর্বে গাড়ির যান্ত্রিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করে এবং যাত্রাপথে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। একইভাবে মালিকদের তাদের যানবাহন নিয়মিত ফিটনেস পরীক্ষার আওতায় আনার আহ্বান জানানো হয়। যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন চালকদের ওপর অযথা চাপ প্রয়োগ না করেন এবং নিজেও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন থাকেন। পথচারীদের সড়ক পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহারের গুরুত্ব বোঝানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ নুর, ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, এমডি মহসিন, আব্দুল মতিন পীর, আবু হুরায়রা ফাহিম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ