সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:০০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:০০:১২ পূর্বাহ্ন
গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও অস্থিরতার পথে এগিয়ে যাচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বক্তব্য- “আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ংকর হতে পারে”। এটি কেবল রাজনৈতিক সতর্কবাণী নয়, বরং দেশের সামগ্রিক গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের বহিঃপ্রকাশ। বর্তমানে দেশের রাজনৈতিক পরিম-ল অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, কিন্তু এখনো নির্বাচনী প্রক্রিয়া ও অংশগ্রহণ নিয়ে বড় দলগুলোর মধ্যে কোনো সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে না। শামসুজ্জামান দুদু যে “ভয়ংকর পরিস্থিতি”-র আশঙ্কা করেছেন, তা ইতিহাসের প্রেক্ষাপটে একেবারে অমূলক নয়। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পর দেশে সহিংসতা, অস্থিরতা ও রাজনৈতিক বিভাজনের যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, তা এখনো জাতীয় জীবনে ক্ষতচিহ্ন হিসেবে রয়ে গেছে। যদি এবারও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা আরও নষ্ট হবে, গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাস আরও দুর্বল হয়ে পড়বে। এছাড়া শামসুজ্জামান দুদুর বক্তব্যে পার্শ্ববর্তী দেশের প্রভাব নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেটিও উপেক্ষা করার মতো নয়। বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র - কোনো দেশ বা শক্তির ছায়ায় গণতন্ত্র টিকে থাকতে পারে না। প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অবশ্যই পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে গড়ে উঠতে হবে। কিন্তু বিদেশি স্বার্থ রক্ষার নামে যদি অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা হয়, তবে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র - উভয়ের জন্যই ক্ষতিকর হবে। এখন সবচেয়ে প্রয়োজন একটি সর্বসম্মত রাজনৈতিক সমাধান। সরকার ও বিরোধী দল উভয়ের উচিত ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের আস্থা অর্জনের প্রতিযোগিতায় নামা। নির্বাচন যেন হয় সংবিধানের মর্যাদা রক্ষা করে, প্রশাসনের নিরপেক্ষতার নিশ্চয়তায় এবং ভোটারদের অবাধ অংশগ্রহণে। দেশের মানুষ সংঘাত নয়, শান্তি চায়; একতরফা ক্ষমতা নয়, সুশাসন চায়। সময় এখনও ফুরিয়ে যায়নি, ফেব্রুয়ারির আগেই রাজনৈতিক পক্ষগুলো যদি সংলাপ ও সমঝোতার পথে এগিয়ে আসে, তবেই এ দেশের গণতন্ত্র নতুন করে আশার আলো দেখতে পাবে। অন্যথায়, “ভয়ংকর পরিস্থিতি”-র আশঙ্কা বাস্তবে পরিণত হওয়াটা কেবল সময়ের ব্যাপার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী