সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
ঠিকাদারের দায়িত্বহীনতা

বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১১:৪৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১১:৪৯:৫২ অপরাহ্ন
বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে
স্টাফ রিপোর্টার :: দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়ক পুনঃনির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৬ বছরের শিশু প্লাবন দাস। সে দিরাই উপজেলার বাহাড়া ইউনিয়নের নয়াগাঁও গ্রামের সৌরভ দাসের ছেলে ও আঙ্গারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটে গত ১১ অক্টোবর বিকেলে শাল্লা উপজেলার আনন্দপুরস্থ পল্লী বিদ্যুতের সাবস্টেশন সংলগ্ন মাদারিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পুনঃনির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মাদারিয়া বাঁধ সংলগ্ন স্থানে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তারের নিচে স্তূপ করে রাখে ভিটবালু। এতোটাই উঁচু করে রাখা হয় বালু যে, তার মাত্র ৩ ফুট উপরে ছিল পল্লী বিদ্যুতের ৩৩ কেভি মেইন লাইন। ওই বালুর স্তূপে শিশুদের খেলার সময়ই ঘটে দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই শিশুটিকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রবিবার (১২ অক্টোবর) তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে শিশু প্লাবনের দাদু জ্যোতির্ময় দাস বলেন, আমার নাতিকে নিয়ে পপুলার হাসপাতালে ভর্তি করিয়েছি। বালুর উপরে খেলতে গিয়ে তারে লেগে যায় প্লাবন। পরে দেবরাজ দাস তাকে বাঁচায়। বিদ্যুৎস্পৃষ্টে তার নাতির পা ও হাত পুড়ে ক্ষত হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নয়াগাঁও গ্রামের দেবরাজ দাস বলেন, আমি এসে দেখি তারে লেগে আছে শিশুটি। এমন অবস্থা আমি নিজেও ভয় পেয়ে যাই। কিন্তু শিশুটিকে বাঁচাতে জুতা দিয়ে আঘাত করতে করতে তার থেকে সরাতে সক্ষম হই। উপজেলার হবিবপুর ইউপির ২নং ওয়ার্ড মেম্বার বাবলু রায় বলেন, ঘটনার বিষয়ে আমি ঠিকাদারদের জানিয়েছি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কালা বাবু অনেকটা কৌশলে বলেন, শিশুটি গাছ বেয়ে পল্লী বিদ্যুতের তারে লেগেছে। আমি সাইটে নেই, বাড়িতে আছি ছুটি নিয়ে। ঘটনা জানার পর আমরা স্তূপটি কমিয়ে দিয়েছি। এখন আর শিশুরা নাগাল পাবে না। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই কোনো গাছই নেই। অথচ কালা বাবু বরিশাল থেকে দায় দিয়েছেন গাছের উপর! স্থানীয় বাসিন্দারা বলেন, গাছে উঠে নয়, বালুর উপর থেকেই শিশুটি বৈদ্যুতিক তারে লেগে স্পৃষ্ট হয়েছে। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকা- ও মিথ্যা বক্তব্যের নিন্দা জানান অনেকেই। স্থানীয়রা আরও বলেন, এখান থেকে বালু না সরালে আবারও দুর্ঘটনা ঘটতে পারে। স্তূপ কমানোর পরও ঝুঁকি রয়েছে বলে জানান তারা। এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, দিরাইয়ে পিডিবি’র আবাসিক কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তারা কল রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ