সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৪

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৮:৪১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৮:৪১:৩০ পূর্বাহ্ন
শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৪
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে পৌরসভার চারজন কর্মচারী আহত হন। এ সময় পুলিশ সদস্যদেরও মারধর করা হয়। বুধবার দুপুরে ট্রাফিক পয়েন্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় সুনামগঞ্জ পৌরসভার চার কর্মচারী আনোয়ার হোসেন (২৮), আজিম উদ্দিন (৩০), শিপন মিয়া (২৭) ও আবদুল মান্নান (৩১) আহত হয়েছেন। তারা সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শহরকে যানজটমুক্ত করতে এবং শহরের সড়কগুলো প্রশস্ত করার লক্ষ্যে মঙ্গলবার থেকে শহরের সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের উপস্থিতিতে এই অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় বুধবার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অভিযান শুরু করেন। ওইদিন দুপুরে ট্রাফিক পয়েন্ট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় পৌরসভার কর্মচারীদের ওপর হামলা চালান কিছু ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ট্রাফিক পয়েন্ট এলাকায় একটি অবৈধ ফলের দোকান তুলে দিতে গেলে কিছু ফল ব্যবসায়ী জড়ো হয়ে অভিযান চালাতে বাধা দেন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে অভিযানে অংশ নেওয়া পৌরসভার কর্মচারীদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের কয়েকজনকে কিলঘুষি মারেন হামলাকালীরা। পরে হামলাকারীদের ধাওয়ায় অভিযানে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সেখান থেকে দ্রুত সরে যান। পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, আমরা উচ্ছেদ অভিযানের আগে মাইকিং করেছি। সরাসরি গিয়ে প্রত্যেককে বলে আসা হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে। এসবের পরও তারা হামলা করেছেন। অভিযানে বাধা দিয়েছেন। এতে পৌরসভার চারজন কর্মী আহত হয়েছেন। পুলিশ সদস্যরা মার খেয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী কালীকৃষ্ণ পাল বলেন, অভিযানের আগে সকল ব্যবসায়ীদের নিজ দায়িত্বে ফুটপাত দখলমুক্ত করার কথা বলে আসা হয়েছে। তিনি বলেন, আজ আমি অভিযানে যাইনি। ফুটপাতের ব্যবসায়ীদের একাধিকবার বলে আসার পরও অভিযানে নাকি নানা ঘটনা ঘটেছে। এসব খবর শুনতে পেয়েছি। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ জানান, কোনো পুলিশ সদস্য আহত হননি। ফল ব্যবসায়ীরা উত্তেজিত হওয়ার পর অভিযানে থাকা সবাই সেখান থেকে দ্রুত সরে আসেন। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, আমরা যেহেতু শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছি, সেটা চলবে। আজ (বুধবার) অভিযানে যারা বাধা দিয়েছেন, হামলা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহ¯পতিবার আবার অভিযান হবে। এতে সব বাহিনীর সদস্যরা থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ