সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

শিশুদের সুরক্ষা বিকাশ উন্নয়ন ও করণীয় শীর্ষক সভা

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১২:০৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১২:০৬:২১ পূর্বাহ্ন
শিশুদের সুরক্ষা বিকাশ উন্নয়ন ও করণীয় শীর্ষক সভা
স্টাফ রিপোর্টার :: “শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপনের ৫ম দিনে শিশুদের সুরক্ষা বিকাশ উন্নয়ন ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের মহিলা রোডস্থ বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ। সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের এপিএম হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। তিনি বলেন, সমাজে শিশুদের এগিয়ে নিতে হলে শিশুদের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। শিশুরা যাতে আনন্দ উৎসাহে বড় হতে পারে সেদিকে আমাদের নজর দিতে হবে। এই শিশুরাই বড় হয়ে আগামী দিনে নেতৃত্ব দিবে। কাজেই শিশুদের যত্নে আমাদেরকে অবহেলা করলে চলবে না। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এপির ম্যানেজার স্টিপ তাপস চিসিম, ইসলামিক রিলিফের মোহাম্মদ সাইফুর রহমান, আউস-এর নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স