সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ধোপাজানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৭:৪০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৭:৪৫:৩৯ পূর্বাহ্ন
ধোপাজানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান-চলতি নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
সোমবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পিয়ারপুল এলাকার বেড়িবাঁধের ওপর এ কর্মসূচির আয়োজন করে ‘এসো কাজ করি’ নামের একটি সামাজিক সংগঠন। বক্তারা জানান, ধোপাজান নদীতে বালু উত্তোলন নিষেধ। ইজারা না হলেও ড্রেজার দিয়ে নদ থেকে অবাধে বালু উত্তোলন চলছে। তবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে ঝুঁকিতে পড়েছে বেড়িবাঁধ। এটি ভাঙলে স্কুল-কলেজ জনবসতি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় রতারগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মুহসীন আহমদ, শিক্ষক হাবিবুর রহমান, আবদুল হালিম ও আবুল মনসুর, শিক্ষার্থী নাঈম আহমদ ও আশরাফুল ইসলাম। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাজুড়ে ধোপাজান-চলতি নদের অবস্থান। ভারত থেকে নেমে আসা এই নদ মিশেছে সুরমা নদীতে।
২০১৮ সাল থেকে নদীটির ইজারা বন্ধ আছে। এর মধ্যে বিভিন্ন সময়ে অবৈধভাবে বালু উত্তোলন হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর নদটিতে প্রকাশ্যে বালু লুট শুরু হয়। এ সময়ে প্রায় কয়েক কোটি টাকার বালু লুট হয়েছে। সেই সঙ্গে এখনো নানাভাবে নদীটি থেকে বালু উত্তোলন হচ্ছে। এর মধ্যে গত মাসে সেখান থেকে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ কোটি ২১ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। ওই প্রতিষ্ঠান সিলেট-ঢাকা মহাসড়কের চলমান কাজে এই বালু ব্যবহার করবে বলে জানানো হয়েছে। এটি জানাজানির পর সুনামগঞ্জে পরিবেশ আন্দোলনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন নদে আবারও বালু লুটের আশঙ্কা করেন। এই নদ থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ এবং বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে ১৭ সেপ্টেম্বর বন্ধে চারটি মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বরত ১৭ ব্যক্তিতে চিঠি দেয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। চিঠিতে বলা হয়েছে, বালু উত্তোলনের এই সিদ্ধান্ত দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আদালত অবমাননার শামিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ