সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জিয়া সৈনিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:০৪:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:০৪:১৯ পূর্বাহ্ন
জিয়া সৈনিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে আলফাত স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ। তিনি বলেন, সুনামগঞ্জের মাটি নূরুল ভাইয়ের ঘাঁটি। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া সৈনিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুবদল নেতা হাফিজুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল মিয়া, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আমানুল হক রাসেল, জাবেদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক