সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:১৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:১৩:৫৮ পূর্বাহ্ন
পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মারকাযুল উলূম ফাতেমাতুয যাহারা (রা.) পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসা, আমবাড়ির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা ক্যা¤পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা কবির আহমদ দেওবন্দি। বিশেষ অতিথি ছিলেন মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. ইজ্জত আলী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা সাইদুজ্জামান আল হায়দর, মাওলানা উবাদুল্লাহ আমিন ও মুহাদ্দিস তায়েফ আহমদ। বক্তারা বলেন, শিক্ষার্থীরা ছুটি শেষে বাড়ি ফিরে কী করছে, তা অভিভাবকদের খেয়াল রাখা প্রয়োজন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষার দায়িত্বও অভিভাবকদের ওপর বর্তায়। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ মাওলানা আব্দুল মুছব্বিরের পরিশ্রম ও অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবুল কালাম, হক হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল হক, শায়খুল হাদীস মাওলানা শায়খ মুফতি আব্দুল হক আহমদী, মাওলানা আব্দুল কাদির (গোয়ইনঘাটি), হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আক্তার হুসাইন, মাওলানা আব্দুল মুক্তাদিরসহ অনেকে। শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাওলানা আবুল ফজল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী