সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন
ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ছাতক প্রতিনিধি :: “সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকা- বিষয়ক মহড়া স¤পন্ন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদ আলী। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল আলম ভূইয়া, উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর দেবাশীষ রায়, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার প্রমুখ। এছাড়াও মহড়া অনুষ্ঠানে পুলিশ আনসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, দুর্যোগ প্রশমন করতে হলে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। নানা দুর্যোগপূর্ণ সময়ে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ