সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সুনামগঞ্জ - ৩

বিএনপি’র চার মনোনয়ন প্রত্যাশী একজোট

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:৩১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:৩১:৪৪ পূর্বাহ্ন
বিএনপি’র চার মনোনয়ন প্রত্যাশী একজোট
মো. শাহজাহান মিয়া :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ জন এমপি প্রার্থী একজোট হয়েছেন। তারা সবাই একসঙ্গে মিলেমিশে সভা-সমাবেশ, প্রচার-প্রচারণাসহ বিভিন্নভাবে ভোটার কাছে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের সন্তান এমএ কাহার, সৈয়দপুর গ্রামের সন্তান মেজর অব. সৈয়দ আলী আশফাক শামী, শান্তিগঞ্জ উপজেলা নাদির আহমদ ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। তাদের প্রত্যাশা একটাই- আগামী নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে তাদের ৪ জনের মধ্যে যাকেই দলীয় হাই কমান্ড মনোনয়ন দেবেন তার বিজয় নিশ্চিতে সবাই মিলে কাজ করবেন। তারা বলেন, এ দাবি শুধু আমাদের নয়, পুরো জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর প্রাণের দাবি। আমরা ৪ জনের বাইরে আর কাউকে মনোনয়ন দিলে ধানের শীষের ভরাডুবি হবে। ১৩ অক্টোবর সোমবার বেলা ২টার পর থেকে এমপি প্রার্থী এমএ কাহারের নেতৃত্বে মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হন। এখানে আগ থেকেই এমপি প্রার্থী মেজর অব. সৈয়দ আলী আশফাক শামীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় খ-খ- মিছিল সহকারে এমএ কাহার পক্ষের নেতাকর্মীরা গিয়ে আরো জড়ো হন। পরে এমপি প্রার্থী নাদির আহমদ আহমদের নেতৃত্বে ও এমপি প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নেতৃত্বে তাদের বলয়ের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে সভায় মিলিত হন। অবশেষে সমবেত নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে ৪ প্রার্থীর নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে পৌর পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে ও বিএনপি নেতা এমএ কয়েছের সঞ্চালনায় সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন এমপি প্রার্থী এমএ কাহার, এমপি প্রার্থী নাদির আহমদ, এমপি প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও এমপি প্রার্থী মেজর অব. সৈয়দ আলী আশফাক শামী। সভায় এমপি প্রার্থী মেজর অব. সৈয়দ আলী আশফাক শামীর পিতা বিএনপি নেতা লে. কর্নেল অব. সৈয়দ আলী আহমদসহ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মীসহ হাজারো জনতার অংশগ্রহণে লোকে লোকারণ্য হয়ে উঠে বাজারসহ আশপাশ এলাকা। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন ৪ প্রার্থী। যা সাধারণ মানুষকে চমকে দেয়। একই দলের একসঙ্গে ৪ প্রার্থীর গণসংযোগ বা লিফলেট বিতরণকে ভোটার সাধারণ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নিয়েছেন। তাদের প্রচারণা ব্যাপক সাড়া জাগিয়েছে জনমনে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ