সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন: চার জনের দুই মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন
যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন: চার জনের দুই মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে চার জনকে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। জানা গেছে,অভিযান চলা কালে বালু ভর্তি আম্বর আলী নৌ পরিবহন নামে একটি স্টিল বডির বাল্কহেড জব্দ করে তাহিরপুর থানায় জিম্মায় রাখা হয়। এছাড়াও অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় ৪ টি মামলা করে ৪ জন কে পাড় কেটে বালু উত্তোলনের অপরাধে প্রত্যককে ২ মাস করে কারাদণ্ড দিয়ে তাহিরপুর থানা পুলিশ কাছে হস্তান্তর করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সার্বিক সহায়তা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাফিজুর ইসলামসহ সঙ্গীয় সদস্যবৃন্দ। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক জানান,অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে এবং নদীর পাড় সুরক্ষা রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,কারাদণ্ড প্রাপ্ত্যদের জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু