সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের পক্ষে প্রচারণা

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:১৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:১৯:৪৯ পূর্বাহ্ন
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের পক্ষে প্রচারণা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে বিএনপি নেতা আনিসুল হকের পক্ষে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ৫নং বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র সদস্যসচিব নজরুল শিকদার। লিফলেট বিতরণ শেষে লাউড়েরগড় বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল শিকদার, সদস্য তাবারক মোল্লা, রইছ মিয়া, যুবদল সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মো. জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি এখলাছুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, যুবদল সাধারণ সম্পাদক আরব আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান, ইউনিয়ন কৃষকদল সদস্য শুকুর মোল্লা, সাবেক যুবদল যুগ্ম আহ্বায়ক গোলাম শহীদ, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক সদস্য সচিব নজরুল শাহ প্রমুখ। এ সময়তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মোতালিব উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। ইনশাআল্লাহ সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তারা বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত একটি গণমানুষের দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করেছে। আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। তারা বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচার পৌঁছে দেয়া হবে। পাশাপাশি সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনেই ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হবে। আগামী ১৮ অক্টোবর শনিবার ২টায় তাহিরপুর উপজেলা খেলার মাঠে আনিসুল হকের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সর্বস্তরের মানুষজন উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী