সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট

জাইকা’র অর্থায়নে সড়ক নির্মাণ প্রকল্প নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:২১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:২১:২৮ পূর্বাহ্ন
জাইকা’র অর্থায়নে সড়ক নির্মাণ প্রকল্প নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রাস্তা নির্মাণ প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম না মেনে নি¤œমানের ‘বাংলা ইট’ ও কাদামাটি যুক্ত ভিট বালু ব্যবহার করে ২ কোটি ৬৮ লাখ ২৮ হাজার ১৬১ টাকার কাজ দায়সারাভাবে শেষ করার পাঁয়তারা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও কাজে তদারককারী সংশ্লিষ্ট অফিসের কর্তারা। নি¤œমানের কাজ করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে বক্স কেটে ৫ ইঞ্চি সেন্ট ফিলিংয়ের পর মাটিতে ক¤েপকশন করে তার ওপর দুই ধাপে ভালো মানের ইট বসানোর কথা। কিন্তু সেখানে এক নম্বর ইটের পরিবর্তে নি¤œ মানের বাংলা ইট, বালু পরিবর্তে কাদামাটি ভিট বালি ও মাটি কমপেকশন না করে কাদামাটিতেই ইট সলিং রাস্তা কাজ করা হচ্ছে। ফলে সড়কটির স্থায়িত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। কাজের সাইটে সাইনবোর্ড দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলেও জানান স্থানীয়রা। উপজেলা প্রকল্প কর্মকর্তার (পিআইও) তথ্যমতে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ‘জাইকা’র ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা প্রকল্প’ (ডিআরএমইপি) অর্থায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে ২ কোটি ৬৮ লাখ ২৮ হাজার ১৬১ টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া থেকে মুরাদপুর পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় মাটি কাটা, রাস্তায় ইট সলিং ও ৩টি কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়নের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ইনোভেশন প্রজেক্ট বাংলা (জেবি)। ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২২-২০২৩ অর্থ বছরে কাজের শুরুতে মুরাদপুর থেকে আক্তাপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার মাটির রাস্তা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে কাজ স¤পন্ন করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্প্রতি আক্তাপাড়া-মুরাদপুর গ্রামের ৫ কিলোমিটার মাটির রাস্তার মধ্যে ২ কিলো ৭শ মিটার রাস্তায় ইট সলিং করে নির্মাণকাজ শুরু করা হয়। উক্ত রাস্তার তলেরবন্দ অংশে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত ভালোভাবে ভরাট না করে নামমাত্র মাটি দিয়ে গর্ত ঢেকে রাতারাতি ইট সলিং রাস্তা নির্মাণ কাজ শুরু হয়। মাটির রাস্তাটি বক্স কেটে ৫ ইঞ্চি বালু বা ভিট বালুর পরিবর্তে হাফ, এক ইঞ্চি ও দুই ইঞ্চি দিয়ে এবং নি¤œ মানের বাংলা ইট বসানো হয়েছে। এছাড়া কমপেকশন না করে কাচা মাটিতেই রাস্তা নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। ফলে বৃষ্টির পানিতে সদ্য নির্মাণ করা ইট সলিং রাস্তা দেবে যাচ্ছে। পাশাপাশি ঠিকাদারের লোকজন প্রকল্প এলাকায় স্তূপ আকারে রাস্তার আশপাশে প্রায় ২ লক্ষাধিক ইট রেখেছেন। যাতে প্রয়োজন মতো এলাকাবাসী অগোচরে নি¤œমানের বাংলা ইট ব্যবহার করতে পারে। কাজের শুরুতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নামমাত্র ভিট বালির ব্যবহার, নি¤œমানের বাংলা ইট দিয়ে তলেরবন্দ অংশের প্রায় ৪শ ফুট রাস্তা নির্মাণ করায় মুরাদপুর, লালুখালী, আক্তাপাড়া, তলেরবন্দ ও বাহাদুরপুর গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তলেরবন্দ গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, রাস্তা নির্মাণে এক নম্বর ইট দেয়ার কথা থাকলেও নি¤œমানের ইট ও বালি দিয়ে রাস্তার কাজ চলছে। পাঁচ ইঞ্চি ভিট বালির পরিবর্তে হাফ ইঞ্চি কাদামাটিযুক্ত ভিট বালু ব্যবহার করা হচ্ছে। যে পরিমাণ বালি দেওয়ার কথা, তার থেকে অনেক কম দেওয়া হচ্ছে। এভাবে রাস্তা নির্মাণ করা হলে, তা বেশিদিন টিকবে না। লালুখালী গ্রামের বাসিন্দা জলিল উদ্দিন বলেন, ইটের মান এতটাই খারাপ যে, শতকরা ২০ ভাগ ইটও ভালো না। কাদামাটি যুক্ত দিচ্ছে, তাও ঠিকমতো দিচ্ছে না। আমরা এলাকাবাসী মিলে বারবার আপত্তি জানালেও কেউ কর্ণপাত করছে না। কর্মরত শ্রমিকরাও নি¤œমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে জানিয়েছেন, আমরা যা পাই, তাই দিয়ে কাজ করি। আমাদের করার কিছু নেই। ইনোভেশন প্রজেক্ট বাংলা (জেভি) ঢাকার সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাপ্পি জানান, আমাদের কাজের এভারেজে ৩ ইঞ্চি ভিট বালি ব্যবহার করেছি। কাজটি ত্রুটিপূর্ণ হওয়ায় জাইকার প্রতিনিধিরা কাজটি বন্ধ রেখেছেন। আমরা ১ নম্বর ইটই ব্যবহার করছি। এই প্রকল্পে ২ নাম্বারি কাজের কোনো সুযোগ নাই। শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, এই প্রকল্পের আমাদের তেমন কোন হাত নাই। প্রকল্পটি মন্ত্রণালয় থেকে পাস হয়েছে। সেখান থেকেই দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদার সেখান থেকেই নিয়োগ করা হয়েছে। এই প্রকল্পের পুরো বিলের টাকাও মন্ত্রণালয় থেকেই প্রদান করা হবে। আমরা শুধু প্রকল্প ভিজিট করতে পারি। প্রকল্পের কাজটি এই মুহূর্তে বন্ধ আছে। জাইকা এই প্রকল্পের কাজটি আপাতত বন্ধ রেখেছেন। কিছু ইট রিজেক্ট করেছেন তারা। সেই সাথে ডিজাইন অনুযায়ী কাজ না করার কারণে জাইকা এই প্রকল্পের কাজ বন্ধ রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা