সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন : চার জনের দুই মাসের কারাদন্ড

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:২৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:২৪:১১ পূর্বাহ্ন
যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন : চার জনের দুই মাসের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে দুই মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। অভিযান চলাকালে ‘আম্বর আলী নৌ পরিবহন’ নামে একটি স্টিল বডির বাল্কহেডসহ বালু জব্দ করে তাহিরপুর থানায় জিম্মায় রাখা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারায় চারটি মামলা দায়ের করে চারজনকে দুই মাস করে কারাদ- প্রদান করা হয়। পরে তাদের তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাফিজুর ইসলামসহ তার সঙ্গীয় ফোর্সের সদস্যরা। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন রোধ ও নদীর পাড় সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কারাদ-প্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ