সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:২৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:২৭:৩৬ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত “দৃষ্টি” প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও সাধারণ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের আল-আকসা কিন্ডারগার্টেনে এ মেডিকেল ক্যা¤প অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুকায়স্থ। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ও ডাচ-বাংলা ব্যাংকের মাননীয় এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের একান্ত প্রচেষ্টায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান করে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এমডি স্যারের এই যুগান্তকারী উদ্যোগ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীসহ অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান, পরিচালক (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদার এবং মেডিকেল অফিসার ডা. ওবায়দুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল-আকসা কিন্ডারগার্টেনের পরিচালক মৌলানা জহিরুল ইসলাম। ক্যা¤েপ বাছাইকৃত সকল ছানি রোগীর অপারেশন করা হবে জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে, উন্নত প্রযুক্তির কৃত্রিম লেন্স সংযোজনসহ। এদিন মোট ৬৭ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পান, এর মধ্যে ৩০ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত হন। স্থানীয় জনসাধারণ, জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন উপস্থিত সকলে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন